• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
Headline
ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা চাঁদপুর-কুমিল্লা সড়কে ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্রসহ আটক কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন অর্থের অভাবে থমকে যেতে পারে গোল্ডেন-৫ পাওয়া টুঙ্গিপাড়ার শয়নের স্বপ্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে নয় মাস পর পরিবারের কাছে ফিরলেন নিখোঁজ নারী ঢাকাস্থ চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন আইএসকেএ চ্যাম্পিয়নশিপে ‎ব্রোঞ্জ পদক পেলেন মতলবের বক্সার জিদান রোটারি ক্লাব অব কুমিল্লার অফিসিয়াল ক্লাব গভর্নর ভিজিট অনুষ্ঠিত ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান

মতলবে ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে পূর্ণমিলনী

দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অচিরেই দেশে নির্বাচন দরকারঃ আতাউর রহমান ঢালী

Lovelu / ১৫৩ Time View
Update : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার এ দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। শিক্ষায় জাতি উন্নত হলে অন্য দেশের ওপর আর নির্ভর করতে হয় না। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেয়া হবে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অচিরেই দেশে নির্বাচন দরকার।

 

শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে ৮৮বছর পূর্তি উপলক্ষে পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

 

আতাউর রহমান ঢালী বলেন, এমন কোন অপকর্ম নেই যেটা শেখ হাসিনা ও তার সরকার করে নাই।বাংলাদেশের রাজনীতিতে একমাত্র হাসিনাই দেশ ছেড়ে ভারতের পালিয়েছেন। আমরা মনেকরি ভারত আমাদের প্রতিবেশী এবং বন্ধু দেশ, তাঁরাও মনে করে। তাহলে কেন ফ্যাসিস্টের দোসরা ঐ দেশে বসে উস্কানিমূলক বক্তব্য রাখেন। এই ধরনের উস্কানিমূলক বক্তব্য না রাখেন ভারত সরকারকে নিশ্চিত করার জন্য আমরা আহ্বান জানাবো।

 

ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান সভাপতিত্বে ও উদযান কমিটির যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন এবং ইঞ্জিনিয়ার জাকির হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সেতু মন্ত্রনালয়ের যুগ্মসচিব ভিকারুদ্দৌলা চৌধুরী ভুলু, যুগ্মসচিব রেহান উদ্দিন, বাংলাদশ ব্যংকের ডিরেক্টর আনিসুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর শামসুল আলম মোল্লা, পুলিশ সুপার আবু ইউসুফ সবুজ, চাঁদপুর জেলা বিএনপির যুগ-সাধারন সম্পাদক তানভীর হুদা, সদস্য অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শমীম।

 

আরো বক্তব্য রাখেন, সবেক শিক্ষার্থী সমাজ সেবক সন্ন্যাসী সেলিম মিয়া, সমাজ সেবক খলিলুর রহমান ঢালী, সমাজ সেবক আশরাফুল ইসলাম শিকদার, রাজনীতিবিদ ও স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলাউদ্দিন খান, রাজনীতিবিদ অ্যাড. এসএম মফিজুল ইসলাম, উদযাপন কমিটির সদস্য সচিব ভিপি মফিজুল ইসলাম শান্ত, সাবেক ইউপি চেয়ারম্যান দেওয়ান মো. গুলজার আলম, লায়ন এসএম মতিউর রহমান, হেদায়েত উল্যাহ, আবু নাসের শ্যামল, স্কুলের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) সেলিনা পারভীন, স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোল্লা মো. বোরহান উদ্দিন, সাবেক শিক্ষক জয়নাল আবেদীন, সাবেক শিক্ষক হারুনুর রশিদ, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান রাফি প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পুনর্মিলনীর আহবায়ক রাজনীতিবিদ ও সমাজ সেবক শাজাহান সর্দার।

 

এসময় বক্তারা বলেন,  স্কুল প্রতিষ্ঠার ৮৮বছর পর স্কুলের সাবেক শিক্ষার্থীদের ১ম পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করায় সাবেক শিক্ষার্থীরা আয়োজকদের অভিনন্দন জানান। স্কুলের প্রতিষ্ঠাকালীন নেতৃবৃন্দ, ৮৮বছর পর যাঁরা ১ম পুনর্মিলনী বাস্তবায়ন করছেন, যাঁরা স্কুলে জমি দিয়ে সহযোগীতাসহ বিভিন্ন সময় বিভিন্নভাবে যাঁরা সহযোগীতা করেছেন তাদের প্রত্যোকের প্রতি আমরা সাবেক শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। ১৯৩৭সালে ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন স্থানীয় শিক্ষানুরাগী আব্দুর রহমান সাহিত্য রত্ন। তিনি উদ্যোগ না নিলে হয়তো এই শিক্ষা প্রতিষ্ঠানটি এখানে প্রতিষ্ঠা হতো না। এ সময় প্রাক্তন শিক্ষার্থীরা তাদের বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতিচারণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category