• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

সাদাকে সাদা বলা আর কালোকে কালো বলা ছিল শেখ হাসিনার অপরাধ .... অ্যাড. নূরুল আমিন রুহুল এমপি

দেশের উন্নয়নের জন্যেই নৌকাকে বিজয় করতে হবে……পরিকল্পনা প্রতিমন্ত্রী

Lovelu / ৩৪১ Time View
Update : শনিবার, ১৬ জুলাই, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের জন্য ৩৮ কোটি ৪ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার (১৬জুলাই) বিকালে ছেংগারচর পৌর মিলনায়তনে পৌরসভার প্রশাসক মোঃ হেদায়েত উল্ল্যাহ সভাপতি হিসেবে উপস্থিত থেকে এ বাজেট ঘোষণা করেন।বাজেটে আগামী ২০২২- ২৩ অর্থ বছরের জন্য ছেংগারচর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে নিজস্ব তহবিল ও সরকারি অনুদানসহ এ ব্যয় নির্ধারণ করা হয়।

বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ডক্টর শামসুল আলম।

বাজেট সভায় প্রধান অতিথি পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেছেন, দেশের উন্নয়নের জন্যেই নৌকাকে বিজয় করতে হবে। বঙ্গবন্ধ’র সোনার বাংলা বাস্তবায়ন নিয়ে কাজ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। এ জন্য উন্নয়নমূল কাজ গুলো সঠিক ভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। সকল নেতাকর্মিকে এক সাথে কাজ করতে হবে।

তিনি আরো বলেন,বর্তমান সরকার দেশকে অল্প সময়ে যে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে অতীতে কেউ এভাবে পারেনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে বিধায় এটা সম্ভব হয়েছে। বাংলাদেশের মাথাপিছু আয় ২ হাজার ৮শ২৪ ডলার। পৌর নাগরিকরা এর জন্য ভ’মিকা পালন করছেন। নাগরিকদের সমস্যা গুলো চিহ্নিত করে তার সমাধান করতে হবে।

তিনি বলেন, ছেংগারচর পৌর সভাটি প্রথম শ্রেণীর হলেও উন্নয়ন কাজ সেভাবে আগায়নি। আজ যে বাজেট ধরা হয়েছে,আশা করি এর চেয়ে বেশি উন্নয়ন হবে। ছেংগারচর পৌর নির্বাচন এখনও হয়নি। সংসদ সদস্য আর আমি মিলে কিভাবে দ্রুত নির্বাচনটি করানো যায় সে ব্যবস্থা করবো।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আলহাজ্ব অ্যাডভোকেট নূরুল আমিন রুহুল এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান। বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ইয়াসিন আরাফাত, ছেংগারচর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুসাইন মোহাম্মদ ইয়াসিন ঢালী,ছেংগারচর পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ ছাত্তার , ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী , মতলব উত্তর প্রেসক্লাবে প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মাহবুব আলম লাভলু ,সাংবাদিক ফারুক হোসেন , ছেংগারচর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর। সভা পরিচালনা করেন পৌর সভার সচিব আবু সুফিয়ান।

আলহাজ্ব অ্যাডভোকেট নূরুল আমিন রুহুল এমপি বলেন, সাদাকে সাদা বলা আর কালোকে কালো বলা ছিল শেখ হাসিনার অপরাধ। তাই ফখরুদ্দীন ও মাঈন উদ্দিন সরকার তাকে গ্রেফতার করেছিল। জাতির পিতা বঙ্গবন্ধ’ শেখ মজিবুর রহমান কোন দিন অন্যায়ের কাছে মাথানত করেননি। তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারো কাছে মাথানত করেন না। তিনি দেশের উন্নয়নে জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছে।

ছেংগারচর পৌর সভার ২০২২-২৩ অর্থ বছরের সর্বমোট বাজেট ৩৮ কোটি ৪ লাখ ৩০ হাজার টাকা। সর্বমোট রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ৭৬ লাখ টাকা, সর্বমোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১রকোটি ৬৪ লাখ ১৫ হাজার টাকা। উন্নয়ন সহায়তা প্রাপ্তি(বিভিন্ন প্রকল্পসহ)৩৬ কোটি ১২ লাখ ৩০ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ৯২ লাখ ১০ হাজার টাকা। মূলধন হিসাব ধরা হয়েছে ১৬ লাখ টাকা,মূলধন ব্যয় ধরা হয়েছে ১৬ লাখ টাকা।

পৌরসভার প্রশাসক মোঃ হেদায়েত উল্ল্যাহ বলেন, অর্থনৈতিক প্রতিকুলতা মাথায় রেখে বাজেট প্রনয়ন করা হয়েছে। বাজেটে হয়ত প্রত্যাশিত উন্নয়ন লক্ষমাত্রার অভাব রয়েছে।তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে নাগরীকদের সেবার মানষিকতা রেখে বাজেট প্রনয়ন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category