• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

দুর্গাপুজায় মহানবমীতে দর্শনার্থীদের ভীড়

Lovelu / ১৮৩ Time View
Update : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

জি,এম স্বপ্না, সিরাজগঞ্জ : 
 রবিবার অষ্টমীতে ছিল কুমারী পুজা। সলঙ্গার প্রতিটি পুজা মন্ডপে অন্যান্য আয়োজনের সাথে আছে চন্ডিপাঠ। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চলছে সলঙ্গায় ৩২ টি মন্ডপে দুর্গাপুজা।
প্রশাসন ও আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের তদারকি আর নজরদারির কেন কমতি নাই। তা ছাড়াও প্রতিটি পুজামন্ডপে রয়েছে তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী। প্রতিটি মন্ডপে কর্তব্যরত আনসার-পুলিশ রয়েছে তৎপর।
পুজা অর্চনার পাশাপাশি পুজামন্ডপ এলাকাগুলো সেজেছে বর্ণিল আয়োজনে।অষ্টমী আর নবমীতে বেশির ভাগ মন্দিরে বিকেল হতে গভীর রাত পর্যন্ত দেখা যায় ভক্ত,পুণ্যার্থী আর দর্শনার্থীদের ঢল। কেউবা মোটর সাইকেল,কেউ আবার রিক্সা-ভ্যান রিজার্ভ করে স্ত্রী- সন্তান আপনজনদের নিয়ে ছুটছে এক মন্দির থেকে আরেক মন্ডপে।সলঙ্গায় এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। সব বয়সের নারী-পুরুষসহ সকল ধর্মের মানুষের পদচারনা ছিল মন্ডপগুলোতে।সলঙ্গা উত্তরপাগা জগন্নাথ মন্দির সহ কিছু পুজামন্ডপ এলাকায় বসেছে দোকান পাট।আজ সোমবার মহানবমী এবং আগামীকাল মঙ্গলবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category