• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
Headline
ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা চাঁদপুর-কুমিল্লা সড়কে ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্রসহ আটক কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন অর্থের অভাবে থমকে যেতে পারে গোল্ডেন-৫ পাওয়া টুঙ্গিপাড়ার শয়নের স্বপ্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে নয় মাস পর পরিবারের কাছে ফিরলেন নিখোঁজ নারী ঢাকাস্থ চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন আইএসকেএ চ্যাম্পিয়নশিপে ‎ব্রোঞ্জ পদক পেলেন মতলবের বক্সার জিদান রোটারি ক্লাব অব কুমিল্লার অফিসিয়াল ক্লাব গভর্নর ভিজিট অনুষ্ঠিত ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান

দি কার্টার একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

Lovelu / ১৪০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান  দি কার্টার একাডেমি স্কুল অ্যান্ড কলেজের  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে  পুরুস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার( ১৫ জানুয়ারী-২০২৫) আনন্দমুখর পরিবেশে  বিজয়ীদের মাঝে  পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি নৌ বাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল আবু তাহের।

 

দিনব্যাপী এ অনুষ্ঠান সকালে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থাপনায়  সুশৃঙ্খলভাবে অ্যাসেম্বলি, প্যারেড ও পিটি শো প্রদর্শিত হয়। পায়রা,  বেলুন উড়িয়ে ও মশাল প্রদক্ষিণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

বিশেষ অতিথির বক্তব্যে দেন-  এনএমসিআই বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা  সাদরূল্লাহ আল মনসুর।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।

 

প্রধান অতিথি নৌ বাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল আবু তাহের বলেন,শারীরিক মানসিক বিকাশের জন্য খেলাধুলায় অংশগ্রহণের বিকল্প নেই। খেলাধুলায় অংশগ্রহণ করলে মন ও লেখাপড়ায় মনোনিবেশ করা সহজ হয়। তাই শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশ নিতে হবে।

 

আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category