• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

পিকনিক স্পট গড়ে উঠবে বলে প্রত্যাশী এলাকাবাসী

তিস্তার বুকে নৌকা বাইচঃ সুন্দরগঞ্জবাসীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাসের ঢেউ

Lovelu / ৩৫২ Time View
Update : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

মোঃ সাজেদুল ইসলাম, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা আওতাধীন হরিপুর-চিলমারী দ্বিতীয় তিস্তা ব্রিজ এলাকা,উজান বোচাগাড়ী মৌজায় ( ভূঁইয়াপাড়া ) নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

১২ই আগস্ট, রোজ: শুক্রবার বিকাল ৪ ঘটিকায় উক্ত নৌকা বাইচ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় । উজান বোচাগাড়ী মৌজার এলাকাবাসীদের উদ্যোগে এই আয়োজন করা হয় । উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার- একটি মোটরসাইকেল,দ্বিতীয় পুরস্কার- একটি বিশাল গরু (ষাঁড়), তৃতীয় পুরস্কার- একটি ছাগল ।
উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতার সভাপতিত্ব করেন মোঃ ফুল মিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ১৪ নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদ। সাধারণ সম্পাদক, মোঃ সুজন মিয়া – বিশিষ্ট সমাজসেবক। সার্বিক সহযোগিতায় মোঃ রাশেদুল ইসলাম রাশেদ – সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান,১৪ নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেদী মোস্তফা মাসুম – সাংগঠনিক সম্পাদক, সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, খোরশেদুল আলম প্রামানিক- সাবেক চেয়ারম্যান, চন্ডিপুর ইউনিয়ন পরিষদ, এম এ মালেক – বিশিষ্ট সমাজসেবক সহ উক্ত এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক, চিকিৎসক সাংবাদিক, এলাকার শিশু থেকে বৃদ্ধ বয়সের জনগণ ।

উক্ত অনুষ্ঠানে সুন্দরগঞ্জবাসীদের মাঝে আনন্দ উচ্ছ্বাসের ঢেউ বইছে । গত বছরেও এমন আয়োজন করা হয়েছিল। তবে গতবছরের থেকে এবারের আয়োজন অনেকটা জাঁকজমকপূর্ণ ও বড় আকারে হবে বলে আশাবাদী এলাকাবাসী । এলাকাবাসীদের দাবি গ্রাম বাংলার ঐতিহ্য কে ধরে রাখতে তারা প্রতিবছরই এমন আয়োজন পেতে চায়। উক্ত নৌকা প্রতিযোগিতার আয়োজনের ফলে তিস্তা ব্রিজ পর্যন্ত এলাকায় হাজার হাজার মানুষের ঢল। প্রায় অর্ধ কিলোমিটার এলাকা জুড়ে নদীর কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে হাজারো দর্শক। সেই সাথে নদীর তীরবর্তী অঞ্চলে অস্থায়ীভাবে গড়ে উঠেছে নানান মুখরোচক খাবারের দোকান, আইসক্রিম সহ ছোট বাচ্চাদের খেলনা জিনিসপত্র।

উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজক কমিটিদের বক্তব্য “তারা শুধুমাত্র গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এবং তাদের এলাকার সুনাম অর্জনে এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেছে”।

হরিপুর-চিলমারী তিস্তা ব্রিজ এলাকার ভবিষ্যতে পিকনিক স্পট গড়ে উঠবে বলে প্রত্যাশী এলাকাবাসী। শুধু এই নৌকা বাইচ প্রতিযোগিতায় নয়, নানা উৎসবেও এই এলাকায় হাজার হাজার মানুষের সমাগম হয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category