• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাছবাহী ট্রাক উল্টে নিহত ২, আহত ৫

Lovelu / ১৮০ Time View
Update : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

আব্দুল মান্নান সিদ্দিকী:

শ্রীনগরে একটি মাছবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত হয়েছে।এ সময় ট্রাকের ৫ জন আরোহী গুরুতর আহত হন।১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের  শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মো. হাফিজুল (৪৫) ও শহিদুলের (৪৬) বাড়ি সিরাজগঞ্জ।
আহতরা হলেন একই এলাকার খোরশেদ (৪৫), বাহাদুর (৪৫), ইমরান (২৪), সায়েম (৪০) ও টাঙ্গাইলের হৃদয় (২০)। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আকলিমা রওশন বলেন, হাসপাতালে আসার পর দুজন মারা যান। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

স্থানীয়রা জানান, ঢাকাগামী মাছভর্তি ট্রাকটি (ঢাকা মেট্রো ন-১১৭৮১৬) ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের হাঁসাড়া আসলে পিছনের চাকা পাঞ্চার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে ট্রাকের চালকসহ ৭ জন আহত হন। ট্রাকের চালক ইমরান দাবী করেন, চাকা পাঞ্চার হলে গতি বেশী থাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি।

হাঁসাড়া হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর রাশেদুল ইসলাম বলেন, লাশ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
মাছের ট্রাকটি সড়ক থেকে রেকার দিয়ে সরানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category