• রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

ডোমারে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা

Lovelu / ১৫৩ Time View
Update : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ

সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য ও সিগারেটের বিজ্ঞাপন প্রচারণা করার অপরাধে নীলফামারীর ডোমারে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ই আগস্ট) ডোমার উপজেলার আন্ধারুর মোড় এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপীর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়। এতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে তা আদায় করা হয়।

অভিযানে সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্যের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারায় আন্ধারুর মোড় বাজারের রঞ্জনা ভাতের হোটেল মালিক মোঃ রমজান আলীকে ৮ হাজার টাকা ও আইন অমান্য করে সিগারেটের বিজ্ঞাপন অপরাধে তামাক নিয়ন্ত্রণ আইন-২০০৫ (সংশোধিত আইন-২০১৩) এর ৫(ছ) ধারায় সনদ কর্মকারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে অভিযোগ দায়ের করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আল-আমিন রহমান। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ডোমার থানার এএসআই জগবন্ধু রায় সহ পুলিশ সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category