• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মতলব উত্তরে আইন-শৃঙ্খলা মাসিক সভা

টপ সয়েল বিক্রি ও বালু উত্তোলনের মতো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন ব্যবস্থাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি 

Lovelu / ২৩২ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

 নিজস্ব প্রতিবেদক:

 চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসন আয়োজনে বুধবার (২৫ফেব্রুয়ারি-২০২৬)উপজেলা পরিষদ সভা কক্ষে এ  সভা অনুষ্ঠিত হয়। 

 

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ, মোহনপুর ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ আলী, মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম ও সাংবাদিক মো. দ্বীন ইসলাম।

 সভায় উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা মাহবুবুর রহমান, প্রাণি সম্পাদ কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস, একাডেমিক সুপার ভাইজার সাইফুল ইসলাম’সহ বিভাগীয় প্রধান, জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা বলেন, কিছু এলাকায় মহাসড়কের ওপর ড্রেজারের পাইপ বসিয়ে পানি নিষ্কাশন ও মাটি পরিবহনের কারণে যানবাহন চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এতে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে এবং জনদুর্ভোগ চরমে পৌঁছাচ্ছে। এ ধরনের কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে বক্তারা মত দেন।

 

 উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, মহাসড়কে ড্রেজারের পাইপ বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি, টপ সয়েল বিক্রি ও বালু উত্তোলনের মতো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।

ইউএনও আরও বলেন, আইন শৃঙ্খলা উন্নয়ন, মাদকের অগ্রাসন ও নারী শিশু নির্যাতন, বাল্যবিয়ে এবং সংঘর্ষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category