• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

ঝিনাইদহে হাফিজ নামের এক যুবককের গলিত মরদেহ উদ্ধার

Lovelu / ৩০৩ Time View
Update : সোমবার, ১০ অক্টোবর, ২০২২

মো: ফেরদৌস জোর্য়াদ্দারঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৪ নং দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছাবদার রহমানের ভাতিজা হাফিজ (৪০) নামের এক যুবকের পলিথিন প্যাচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত হাফিজ উপজেলার রিশখালী গ্রামের সোহরাব হোসেনের ছেলে। গত ৫ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন তিনি।
রবিবার দুপুরে স্থানীয় লোকজন খালের পাশে একটি মোবাইল ফোন পড়ে থাকতে দেখে, আর এর সূত্র ধরে বিকালের দিকে লাশের সন্ধান পায় তারা,তখন পুলিশে খবর দিলে একই এলাকার কেস্টপুর চরের মাঠ হতে হাত পা বাধা অবস্থায় পুলিশ লাশটি উদ্ধার করে। কি কারনে বা কারা তাকে  হত্যা করেছে তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর সে বাড়ি থেকে দশ মাইল বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পরে আর বাড়ি ফিরে না আসায় পরিবার থেকে তাকে বিভিন্ন জায়গায় খোজাখুজি চলে এবং তার খোজ না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ একটি জিডি করেন।
এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ জনাব সাইফুল ইসলাম জানান,গত ৫ই অক্টোবর হাফিজুর রহমান নামের এক ব্যাক্তি হারিয়ে গেলে তাঁর পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়রি করেন। আজ রবিবার দুপুর ১২ ঘটিকায় স্থানীয়রা খালে মাছ ধরতে গেলে একটি মোবাইল ফোন পেয়ে সন্দেহ করে পুলিশে খরব দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category