• বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

ঝিনাইদহের চঞ্চল্যকর জনি হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

Lovelu / ৩১৭ Time View
Update : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

মো: ফেরদৌস জোর্য়াদ্দারঃ
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার মোবাইল ব্যবসায়ী জনি হত্যা মামলার প্রধান আসামী সজিব আহম্মেদ অপুকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গত মধ্যরাতে পার্শবর্তী কুষ্টিয়া সদর উপজেলার মনহরদি গ্রাম থেকে তাকে গ্রেফতর করা হয়।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব জানান, ব্যবসায়ী জনি হত্যার মুল হোতা অপু মনহরদি গ্রামের এক আত্মীয়ের বাড়ি অবস্থান করছে,  গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন। এসময় তথ্যের সত্যতা নিশ্চিত হন ও আইনী ব্যবস্থা গ্রহণ করতে তাকে গ্রেফতার করেন। আসামিকে হরিণাকুন্ডু থানায় সোপর্দ করার প্রস্তুতি শেষ হয়েছে।
র‌্যাব হত্যাকাণ্ডের বিষয়ে আরোও জানায়, গতকাল (৫ ডিসেম্বর) সোমবার বিকেলে হরিণাকুন্ডু উপজেলা শহরের কসাইমোড় এলাকার নিজ ব্যবসায় প্রতিষ্ঠানে জনিকে ছুরিকাঘাত করে এ হত্যাকাণ্ড করা হয়।
খবর পেয়ে তাৎক্ষণিক র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় ঐদিন রাতেই জনির ভাই সাব্বির আহমেদ বাদী হয়ে অপুসহ অজ্ঞাতনামা  আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং ঘটনার ১২ ঘন্টার মধ্যে আসামী অপুকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানায় প্রধান আসামী অপু,মোবাইল বিক্রির পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দু’জনের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে জনিকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category