নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন,জাতীয়তাবাদী দলটি সমৃদ্ধ হয়েছে মূলত এই মা-বোনদের কারনেই। কারনে মা-বোনরাই বিএনপিকে বেশী ভালোবাসে, বেগম খালেদা জিয়াকে বেশী ভালোবাসে। এই দলটি হলো এদেশের সাধারণ মানুষের দল। সেই মা-বোনরা আর সাধারণ মানুষরা দীর্ঘ্যদিন তাদের দলকে, তাদের প্রতীক ধানের শীষে ভোট দিতে পারেনি। এবার সময় আসছে এবার তারা তাদের প্রিয় মার্কা ধানের শীষে ভোট দিবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর২০২৫) বিকেলে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের বালুচর দেওয়ান বাড়িতে আয়োজিত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তানভীর হুদা বলেন, দলীয় মনোনয়ন দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাধ্যমে জনসম্পৃক্ততায় এগিয়ে থাকা নেতার হাতেই ধানের শীষ দেয়া হবে সেই বিশ্বাস আমার আছে, আমাদের আছে। দলীয় মনোনয়ন নিয়ে আমরা অস্থির না, দলীয় প্রতীক আমারই পেতে হবে এমনটাও না। আমি দলীয় প্রতীকের সাথেই আছি, যিনিই দলীয় প্রতীক ধানের শীষ পাবেন আমি তার জন্যই আন্তরিক হয়ে কাজ করবো।
তিনি আরো বলেন, বিএনপির ওপর সাধারণ জনগনের অনেক আস্থা। তাই তাদের আস্থা ধরে রাখতে সাধারণ মানুষের ঘরে ঘরে যান, প্রিয় নেতা তারেক রহমানের সালাম পৌঁছেদেন। তাঁর ৩১ দফা বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করেন। পুরুষ ভাইদের পাশাপাশি মা-বোনরাও বাড়ী বাড়ী গিয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করুন।
আব্দুল খালেক মিনু দেওয়ানের সভাপতিত্বেে এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির,
মতলব পৌরসভার সাবেক কাউন্সিলর শাহ মোঃ গিয়াস, বিশিষ্ট ব্যবসায়ী আহসান উল্যাহ, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদকর মফিজুল ইসলাম, ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক বিল্লাল হোসেন রনি প্রমূখ।