• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

ছেংগারচর পৌর সভার প্রশাসকের দায়িত্ব নিলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি 

Lovelu / ৪১৩ Time View
Update : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

ইসমত বাহার:

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার প্রশাসকের দায়িত্ব গ্রহণ করছেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। 

 

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ছেংগারচর পৌর প্রশাসকের কার্যালয়ে বিদায়ী পৌর প্রশাসক সহকারী কমিশনার (ভূমি)  হিল্লোল চাকমা আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

 

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ  মো. রবিউল হক, পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইউসুফ আলী, পৌর সহকারী প্রকৌশলী (সিভিল) মান্নানুল ইসলাম, ছেংগারচর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 

২০২৪ সালের ১৮ আগস্ট সহকারী কমিশনার (ভূমি)  হিল্লোল চাকমা ছেংগারচর পৌর সভার প্রশাসক দায়িত্ব গ্রহণ করেন। ৯ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে  উপসচিব মোহাম্মদ কবির উদ্দীনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ছেংগারচর পৌরসভার প্রশাসক হিসেবে উপজেলা নির্বাহী অফিসার কে নিয়োগ প্রদান করা হয়। ২৮ এপ্রিল-২০২৫  ছেংগারচর পৌরসভার প্রশাসক হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি দায়িত্ব গ্রহণ করেন।

পৌর প্রশাসক দায়িত্ব নিয়ে মাহমুদা কুলসুম মনি বলেন, ছেংগারচর পৌরবাসীর জীবনমান উন্নয়ন এবং সেবা কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি সকলের সহযোগিতায় একটি উন্নত, পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category