• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

সভাপতি পদে মান্নান লস্কর  ও সহ-সভাপতি পদে মিন্টু মিয়া নির্বাচিত 

ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন

Lovelu / ২৯৮ Time View
Update : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির (রেজি নং ৭৫/চাঁদ ৯৮) নির্বাচন সম্পন্ন হয়েছে । শনিবার(৮ ফেব্রুয়ারি -২০২৫) ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কঠোর নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত  বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 

 

ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির ৫৫৭ জন ভোটারের মধ্যে ৫৩৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

 

নির্বাচনে সভাপতি পদে আব্দুল মান্নান লস্কর(চেয়ার)২৬৮  ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কাউছারুল আবেদীন লিটন (ছাতা) পেয়েছেন ২৬৬ ভোট।

 

সহ-সভাপতি পদে মো.মিন্টু মিয়া(জিরাপ) ৩১৪ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.শাহআলম (বই)পেয়েছেন ২১৯ ভোট।

 

 আগেই সাধারন সম্পাদক ও সম্মানিত সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সাধারন সম্পাদক পদে শাহাদাত হোসেন ও সদস্য পদে রহমত উল্লাহ সরকার,জাকির হোসেন জুয়েল,শাহআলম বেপারী, মকবুল খান, মোঃ আলাউদ্দিন, মোঃ মিজানুর রহমান, নূর মোহাম্মদ খান, মোঃ শরীফ হোসেন ও নাজিম হোসেন।

 

নির্বাচনে প্রিসাইডিং  অফিসারের দায়িত্ব পালন করবেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ইউ আর সি ইন্সট্রক্টর শফিকুল ইসলাম।

 

প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করছেন  উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ ফারুক আলম।নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করছেন আবু সাইদ ও মানিক ফরাজি।।

 

সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার  উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ ফারুক আলম জানান, নির্বাচনের শৃঙ্খলা বজায় রাখতে মাঠে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা নিয়োজিত ছিলেন। মাঠে সার্বক্ষনিক ভ্রাম্যমান মোবাইল কোর্ট পর্যবেক্ষনে করেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষনের জন্য  মনিটরিং সেল গঠন করা হয়েছিল। তিনি শান্তি পূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সকলকে ধন্যবাদ জানান।

 

বনিক সমিতির নির্বাচিত সভাপতি আব্দুল মান্নান লস্কর বলেন, আমাকে নির্বাচিত করায় বণিক সমিতির সকল সদস্যকে ধন্যবাদ জানাই। বণিক সমিতির উন্নয়নে সকল সদস্যদের নিয়ে কাজ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category