• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Headline
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক মতলবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা চাঁদপুর-কুমিল্লা সড়কে ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্রসহ আটক কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

কচুয়ার পশ্চিম সহদেপুর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা মো. গোলাম হোসেনের গনসংযোগ

Lovelu / ২১৪ Time View
Update : শনিবার, ১৮ মার্চ, ২০২৩

ওমর ফারুক সাইম॥

কাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী লীগের যৌথ মনোনয়নপ্রাপ্ত এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ মো. গোলাম হোসেন উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নে বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেছেন। শনিবার বিকালে পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়নের সহদেবপুর, তুলপাই, প্রসন্নকাপ, মালচোঁয়া,নন্দনপুর এলাকায় গনসংযোগ ও পথসভা শেষে নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ,আমি প্রায় ৮ বছর যাবৎ কচুয়ার উন্নয়নে সর্বস্থরের জনগনের কল্যানে কাজ করে আসছি। করোনাকালীন সময়ে কচুয়ার প্রত্যন্ত এলাকায় অক্সিজেন সহয়তা ও খাদ্য সামগ্রী প্রদান করেছি। আমি বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমার সাথে থাকবেন,আমি আপনাদেরকে সাথে নিয়ে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাবো। তাই আমি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী।

ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো.মফিজুর রহমানের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা জিদানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. শাহাদাত মিয়া, সাংগঠনিক সম্পাদক আ.বাতেন সরকার,ইউনিয়ন আওয়ামী লীগের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো.আবুল বাশার, প্রকাশনা বিষয়ক সম্পাদক মো.আলমগীর হোসেন,তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ইঞ্জি.জসিম উদ্দিন,ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.মফিজুল ইসলাম,চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফ চৌধুরী রুবেল প্রমুখ।

এসময় গনসংযোগ ও পথসভা অংশগ্রহন করেন,ইউনিয়ণ আওয়ামী লীগের সভাপতি মো.আলমগীর হোসেন,শফিকুল ইসলাম মাস্টার,আমিন উদ্দিন,জহিরুল আলম টগর, মো.লিটন মুন্সি,সাধারন সম্পাদক আবু ইউছুফ,মনির হোসেন মেম্বার,শাহাদাৎ হোসেন পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি,পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো.মনির প্রধান,জেলা পরিষদের সাবেক সদস্য মো.জোবায়ের হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান মেম্বার,মোখলেছ মেম্বার,কামরুল ইসলাম,আব্দুল হালিম,পশ্চিম সহদেপুর ইউনিয়ণ যুবলীগের আহবায়ক আজাদ হোসেন গোহট উত্তর ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক ওসমান গনী পলাশ,ইউনিয়ন যুবলীগ নেতা মো রোবেল হোসেন,আক্তার হোসেনসহ ইউনিয়ন আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী সমর্থক ও স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category