• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

চাটখিলে ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বহুতল ভবনের উদ্বোধন করেন এইচএম ইব্রাহিম এমপি

Lovelu / ১৮২ Time View
Update : সোমবার, ৮ মে, ২০২৩

ম.ব.হোসাইন নাঈমঃ

নোয়াখালীর চাটখিলে প্রাথমিক বিদ্যালয়ের ১২টি নবনির্মিত বহুতল ভবনের শুভ উদ্বোধন করেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য, রেলপথ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এইচ এম ইব্রাহিম।

রবিবার (৭মে) সকাল ১০টা রামনারায়নপুর ইউনিয়নের ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত বহুতল ভবনের শুভ উদ্ভোধনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করেন। এর পরই একই ইউনিয়নের কল্যাণ নগর, শাহাপুর ইউনিয়নের মমিন পুর, প্রসাদ পুর, হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের
পূর্ব-নারায়ণপুর, মধ্য-ঘাটলাবাগ, মোহাম্মদপুর ইউনিয়নের হরিপুর,পশ্চিম বানসা, মোহাম্মদপুর জনতা, মলংমুড়ী, পূর্ব নোয়াপাড়া, বদলকোট ইউনিয়নের মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমরানুল হক ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাকিল, উপজেলা আওয়ামীলীগের সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক‌ খোর‌শেদ আলম, পাঁচগাঁও ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, উপজেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আহমেদ হোসেন সোহাগ, জেলা পরিষদের সাবেক সদস্য ইমরুল চৌধুরী রাসেল, মোহাম্মদপুর ইউনিয়ন চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুল, সাবেক চেয়ারম্যান শহীদ উল্লাহ, মোহাম্মদপুর ইউনিয়ন (পশ্চিম অঞ্চল) আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুর রহমান শফিক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান,

আরো উপস্থিত ছিলেন উপজেলাএলজিইডি’র প্রকৌশলী, সকল স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও সকল সদস্যবৃন্দ এবং স্কুলের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকবৃন্দ। উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অপর দিকে, বিকেল ৬টার সময় উপজেলার পাঁচ গাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম আবু তোরাব নগর গ্রামে গত কিছুদিন আগে আগুনে পুড়ে ১১টি দোকান পুঁড়ে যায়।

সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে দেখা করেন। তাদের খোঁজ খবর নেন তাদের মাঝে আর্থিক সাহায্য প্রদান করার জন্য তালিকা নেন।

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাকিল, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবু হোসেন, ১নং ওয়ার্ড মেম্বার বেলায়েত হোসেন প্রমূখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category