• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

চাটখিলে হামলা ও নির্যাতনের বিচারের দাবিতে প্রবাসী পরিবারের সংবাদ সম্মেলন

Lovelu / ২৬৭ Time View
Update : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

ইয়াছিন চৌধুরী(চাটখিল)নোয়াখালীঃ

নোয়াখালীর চাটখিলে হামলা ও নির্যাতনকারী সন্ত্রাসী, মাদক কারবারীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন এক প্রবাসীর পরিবার।

রবিবার দুপর ২টায় চাটখিল উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে লিখিত বক্তব্য পড়ে এই সংবাদ সম্মেলন করেন প্রবাসী মোঃ সুমন পাটোয়ারির মা ছাবিদা খাতুন ও স্ত্রী সুলতান আক্তার হ্যাপি।

সংবাদ সম্মেলনে ছাবিদা খাতুন দাবি করেন আমার মৃত স্বামী আবুল হোসেনের পৈতৃক এবং খরিদকৃত ১৪ শতাংশ সম্পত্তি দীর্ঘদিন থেকে জোরপূর্বক দখল করে রেখেছে ফারুক গংরা। বর্তমানে আমাদের মালকীয় ভোগদখলীয় ঘর জোরপূর্বক দখল করার চেষ্টা চালাচ্ছে আমাদের প্রতিবেশী মৃত হারুনর রশিদ এর চার সন্তান সন্ত্রাসী, মাদক কারবারী, জালটাকার ব্যবসায়ী ও নারী নির্যাতন মামলার আসামী ওমরফারুক (৫০), মোঃ আরিফ(৩০), ইয়াকুব হাসান বেচা(৪০) ও মোঃ সহেল (৩৫) এই জন্য আমরা আদালতে মামলা করলে আমরা আমাদের পক্ষে দুইটা রায় পাই, কিন্তু তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল না করে আমাদের উপর বার বার হামলা ও নির্যাতন করে যাচ্ছে। যে কারনে আমরা পৌরসভা ও থানায় একাধিক অভিযোগ করেছি কিন্তু এই অভিযোগের বিচার পাইনাই। যার কারনে এই সন্ত্রাসী মাদক, জালটাকা ও নারী নির্যাতন মামলার আসামী ওমর ফারুক ও তার ভাই মোঃ আরিফ আমার এবং আমার পুত্রবধূদের উপর বারবার হামলা করছে।

সুলতান আক্তার হ্যাপি তার বক্তব্যে বলেন গত ৮ এপ্রিল ওমর ফারুক ও তার ভাই মোঃ আরিফ আমাদের উপর হামলা করে এবং আমাদের বসতঘর ভাংচুর করে পরে আমরা প্রশাসনের কাছে অভিযোগ করি। যার কারনে ওমর ফারুক এবং আরিফ হোসেন আমাদেরকে শারীরিক নির্যাতন ও মেরে ফেলার ভয় দেখাচ্ছে আমরা সাংবাদিকদের মাধ্যমে রাষ্ট্রের কাছে, প্রশাসনের কাছে সঠিক বিচার ও আমাদের জানমালের নিরাপত্তা চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category