• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
Headline
ঢাকাস্থ চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন আইএসকেএ চ্যাম্পিয়নশিপে ‎ব্রোঞ্জ পদক পেলেন মতলবের বক্সার জিদান রোটারি ক্লাব অব কুমিল্লার অফিসিয়াল ক্লাব গভর্নর ভিজিট অনুষ্ঠিত ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান দীর্ঘদিন মামলার জটিলতা শেষ মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত, আহত ২ জন চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু

চাটখিলে সাংবাদিকদের সম্মানে বিএমএসএফ এর ইফতার মাহফিল

Lovelu / ৫৯২ Time View
Update : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

ইয়াছিন চৌধুরী(চাটখিল)নোয়াখালীঃ

নোয়াখালীর চাটখিলে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) চাটখিল উপজেলা শাখা। ৯ এপ্রিল (রবিবার) চাটখিল পৌর শহরে মোহাম্মদীয়া মিনি চাইনিজ এন্ড রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বিএমএসএফ চাটখিল উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।

আরো বক্তব্য রাখেন, বিএমএসএফ নোয়াখালী জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর, চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, চাটখিল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ, চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন হোসেন, সিনিয়র সাংবাদিক দিদার উল আলম, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আনিস আহমেদ হানিফ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাটখিল উপজেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন,সাংবাদিকরা হচ্ছেন সমাজের আয়না এবং জাতির চোখ তাই সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জাতিকে সঠিক তথ্য দেওয়া।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া পরিচালনা করেন চাটখিল কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. বশির উল্লাহ

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category