• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

চাটখিলে সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এর ৫০হাজার বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু

Lovelu / ২৬৬ Time View
Update : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

ইয়াছিন চৌধুরী (চাটখিল)নোয়াখালীঃ

নোয়াখালী-১ (চাটখিল,সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসুবিধাগ্রস্থ মানুষের মাঝে ৫০হাজার শাড়ী, লুঙ্গি ও পাঞ্জাবী বিতরণ কার্যক্রম শুরু করেছেন।

৯ এপ্রিল (রবিবার) চাটখিল উপজেলার ১নং শাহাপুর, ২নং রামনারায়নপুর ও ৭নং হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নে সকাল থেকে দুপুর পর্যন্ত এই বিতরণ কার্যক্রম চলে। এসকল বিতরণ অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. বেলায়েত হোসেন, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু সহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে এইচ এম ইব্রাহিম বলেন, চাটখিলের ৯ ইউনিয়ন ও চাটখিল পৌরসভা এবং সোনাইমুড়ীর ৭ ইউনিয়ন ও সোনাইমুড়ী পৌরসভায় মোট ৫০হাজার বস্ত্র বিতরণ করা হবে। তারমধ্যে ঈদ উপহার হিসেবে দুস্থদের মাঝে শাড়ী ও লুঙ্গি এবং দলীয় নেতাকর্মীর মাঝে পাঞ্জাবি আগামী ৩দিনের মধ্যে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category