• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

চাটখিলে বারইপাড়া সঃপ্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমার অবসরজনিত বিদায় সম্মাননা

Lovelu / ২৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

ম.ব.হোসাইন নাঈম:

নোয়াখালীর চাটখিল উপজেলার বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা আক্তার কর্মজীবনের সমাপ্তি ।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১১টা বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দের পক্ষ থেকে বিদায়ী শিক্ষিকা ফাতেমা আক্তারকে অবসরজনিত বিদায় সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য এ.কে.এম এমরুল চৌধুরী রাসেলের সভাপতিত্বে ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, লামচরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফ উদ্দিন আহমেদ, স্কুলের সহকারী শিক্ষক রিপন মজুমদার প্রমূখ।

বিদায় শিক্ষিকা ফাতেমা আক্তার তার কর্ম জীবনে স্মৃতিচারণ করে বলেন, আমি ১৯৮৩ সালে এ স্কুলে সহকারী শিক্ষিকা হিসেবে যোগদান করি ৩৯ বছর চাকরি জীবন শেষে ৩১ ডিসেম্বর ২০২২ সালে কর্মজীবন সমাপ্ত করলাম। সকলে ভালো থাকবেন সবাইর সুস্থতা ও নেক হায়াত এবং দীর্ঘায়ু কামনা করছি।

অনুষ্ঠানে শেষে বিদায়ী প্রধান শিক্ষিকা ফাতেমা আক্তারের হাতে বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালের পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ সম্মামনা ক্রেস্ট, পুষ্পস্তবক, মানপত্র ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category