• সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

চাটখিলে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

Lovelu / ১৯৯ Time View
Update : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

ম.ব.হোসাইন নাঈম:

নোয়াখালীর চাটখিল উপজেলায় সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক/গ্রন্থাগার এবং তথ্য বিজ্ঞান শিক্ষক বৃন্দের অংশগ্রহণে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধ করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৯ফেব্রুয়ারি) সকাল ১১টা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক জাহাঙ্গীর কবির।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. আছিছুল আহছান কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ.এম.আলী তাহের (ইভু), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান উল্ল্যা চৌধুরী।

আরো বক্তব্য রাখেন চাটখিল সরকারি কলেজের প্রভাষক মিহির দেবনাথ, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী, উপজেলা একাডেমির সুপারভাইজার মোহাম্মদ আমজাদ হোসেন প্রমূখ।

কর্মশালায় স্কিমভুক্ত ৪৮টি প্রতিষ্ঠান থেকে ১ জন প্রতিষ্ঠান প্রধান এবং ১ জন সংগঠক (সহকারী শিক্ষক/গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) মধ্যে মোট ৯০ জন অংশগ্রহণ করেন।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো: রাশিদুল ইসলাম, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি সুহাস চিরান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জাকির হোসেন, রিসোর্স পার্সন রিসোর্স পারসন মাহবুব হাসান সহ টিম ম্যানেজার, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির কর্মকর্তারা।

একটিভ গ্রুপ-ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বলেন অমর একুশে গ্রন্থমেলা সহ সকল শিক্ষা সহায়ক কর্মসূচিতে একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে স্পন্সর করার ঘোষণা দেন। কর্মশালায় উপজেলার শিক্ষার্থীসহ সকলস্তরের মানুষের মাঝে বই পৌঁছাতে হবে। বই পড়ার অভ্যাস তৈরিতে করণীয় নিয়ে বিশোদ আলোচনা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category