• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
Headline
মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় ছবক প্রদান ও নবীনবরণ মতলব উত্তরে মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযানে ২০ জেলে গ্রেপ্তার, জাল জব্দ ত্রিশালে তারুণ্য ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন গজরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ  “অসাম্প্রদায়িক রাজনীতি ও আমাদের স্বপ্নের সমতার বাংলাদেশ” চার দিনেও ফেরেনি মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহত নাহিদের মরদেহ মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নবমী পূজা উদযাপন শ্রীনগরে বেদনা-বিধুর পরিবেশে দুর্গাদেবীকে বিদায় মতলবে লুঙ্গির কোমর থেকে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার ১ মতলবে অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট  জাল ও ২৮ কেজি ইলিশ মাছ জব্দ, আটক ৪

চাটখিলে দাখিল মাদরাসা অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Lovelu / ২৭৫ Time View
Update : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

ম.ব.হোসাইন নাঈমঃ

নোয়াখালীর চাটখিলে দারুল আরকাম দাখিল মাদ্রাসার ২০২২ বার্ষিক ফলাফল প্রকাশ অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।

মঙ্গলবার ২৭ডিসেম্বর সকাল ৯ টায় উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল আরকাম দাখিল মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান মাদ্রাসার সুপার মাও. নূর হোসাইনের সভাপতিত্বে সহকারী শিক্ষক মাও. আমির হোসাইনের সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন কড়িহাটি ছালেমিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাও. সাইফুল্লাহ।
প্রধান আলোচক হিসেবে মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি ও শ্রীরায় মহিলা আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাও. মনিরুজ্জামান।

বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সদস্য মাও. রকিব উদ্দিন, মাও. রহমত উল্যাহ ও মাও. সামছুল আলম, কামাল উদ্দিন খাঁন, জনাব আবু বকর সিদ্দিক ও মাও. বেলায়েত হোসাইন, মাও. হোসাইন আনোয়ারি, মাস্টার রুহুল আমীন, মাও. হোসাইন আহমদ হেলালী প্রমূখ।

অনুষ্ঠান শেষে ২০২২ সালের দাখিল পরীক্ষা অত্র প্রতিষ্ঠান থেকে জিপিএ+ প্রাপ্ত ৬ শিক্ষার্থীকে ক্রেস্ট ও প্রতি শ্রেণিতে ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category