• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

চাটখিলে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Lovelu / ২৬০ Time View
Update : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

ইয়াছিন চৌধুরী(চাটখিল)নোয়াখালীঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে নোয়াখালী চাটখিলে প্রথম বারের মতো উপজেলা প্রশাসনের উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণি; মাদরাসার এবতেদায়ী, দাখিল, আলিম-কামিল শ্রেণি; কাওমি মাদরাসার নূরানী, কিতাব ও হিফজুল কোরআন বিভাগ এবং সর্বসাধারনের জন্য উন্মুক্ত পর্যায়; মোট এই ১০টি ক্যাটাগরিতে ইউনিয়ন ও পৌরসভা ভিত্তিক সেরাদের নিয়েই আজ শনিবার (১৫ এপ্রিল) চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চাটখিল উপজেলার জেলা পরিষদ মিলনায়তনে সকাল ৯টায় চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা শুরু হয়ে দুপুর দেড়টায় শেষ হয়।

এরপর দুপুর ২টায় চুড়ান্ত পর্বের ফলাফল ঘোষণা করে বিজয়ীদের হাতে কোরআন তেলাওয়াতে প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক সেচ্ছাসেবী সংগঠন একটিভ ফাউন্ডেশন এর পক্ষ থেকে সনদপত্র, ক্রেস্ট নগদ অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়।

১০টি ক্যাটাগরিতে ১ম স্থান অর্জনকারী প্রত্যেককে ১০,০০০/- (দশ হাজার) টাকা করে, ২য় স্থান অর্জনকারী প্রত্যেককে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা করে এবং ৩য় স্থান অর্জনকারী প্রত্যেককে ৩,০০০/- (তিন হাজার) টাকা করে অর্থ পুরস্কার দেওয়া হয়।

গত ২ এপ্রিল ইউনিয়ন/পৌরসভা পর্যায়ে প্রাথমিক পর্বের বাছাই শুরু হয়। প্রতিদিন দুটি করে টানা ৫ দিনে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রাথমিক বাছাই সম্পন্ন হয়। প্রতি ক্যাটাগরিতে ইউনিয়ন/পৌরসভা পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের উপহার ও সনদপ্রত্র প্রদান করা হয়।

চাটখিল মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ও একটিভ ফাউন্ডেশনের সমন্বয়ক ফারুক সিদ্দিকী ফরহাদ এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভুঁইয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম, অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক একটিভ ফাউন্ডেশন এর কর্ণধার ও চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ উল্যা পাটোয়ারী, চাটখিলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর, পৌরসভার সাবেক কাউন্সিলর আহসান হাবিব সমির প্রমুখ।

উল্লেখ্য যে চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে এবং একটিভ ফাউন্ডেশন, রহমত উল্যাহ ও আজিজা ফাউন্ডেশন এবং বাংলাদেশ চ্যারিটি অরগানাইজেশন অফ ইউ.এস.এ এর অর্থায়নে উপজেলার প্রথম রমজান থেকে ইউনিয়ন পর্যায়ে শুরু হয়ে কয়েকটি ধাপে এই কুরআনুল কারিম তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category