• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

চাটখিলে একরাত্রে ১৫টি প্রতিষ্ঠানের এসি চুরি

Lovelu / ২৮৩ Time View
Update : মঙ্গলবার, ২ মে, ২০২৩

ইয়াছিন চৌধুরী(চাটখিল)নোয়াখালীঃ

নোয়াখালীর চাটখিল বাজারে রাতের আঁধারে নিউ ইসলাম জুয়েলার্স, আফজাল সুজ, কুমিল্লা ফ্যাশন, এপেক্স ক্লাসিক শোরুম, চাটখিল শিশু কিশোর জেনারেল হাসপাতাল সহ ১৫ টি প্রতিষ্ঠানের এসির আউটডোর কম্প্রেসার চুরির ঘটনা ঘটেছে।

এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ীরা

গতকাল সোমবার রাতে চাটখিল বাজারস্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ইসলাম জুয়েলার্স এর স্বত্বাধিকারী সুমন চৌধুরী চাটখিল থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো পর্যন্ত চুরি হওয়া কোনো মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে সুমন চৌধুরী সাংবাদিকদের জানান প্রতিদিনের মতো সোমবার দোকান খুলে এসি চালাতে গেলেই এসি কাজ না করায় সমস্যা হয়েছে ভেবে একজন টেকনিশিয়ানকে ডেকে নিয়ে আসি। টেকনিশিয়ান এসে দেখে আমার এসির আউটডোর কম্প্রেসারের বক্স ভেঙ্গে চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরবর্তীতে আরো বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের এসির আউটডোর কম্প্রেসার চুরি হওয়ার বিষয়টি শুনতে পেয়ে আমি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করি।

চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন লিখিত অভিযোগের কথা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনার তদন্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category