• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

চাটখিলে ঈদেরদিনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Lovelu / ১৮৫ Time View
Update : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩

ইয়াছিন চৌধুরী(চাটখিল)নোয়াখালীঃ

নোয়াখালীর চাটখিলে পবিত্র ঈদুল ফিতরের দিনে পানিতে ডুবে ইয়ামিন হামজা নামে ১৬ মাস বয়সী একটি (ছেলে) শিশুর মৃত্যু হয়।

জানা যায়, শনিবার (২২শে এপ্রিল) দুপুর ১২:৩০ টায় পবিত্র ঈদুল ফিতরের দিনে চাটখিল উপজেলাধীন, চাটখিল পৌরসভার ৩ নং ওয়ার্ডে পশ্চিম ভীমপুর গ্রামের মৃত মতিন কারিগরের নতুন বাড়িতে এই ঘটনা ঘটে। মৃত মতিন কারিগরের মূলবাড়ী সুন্দরপুর রেয়াজ উদ্দিন কারিগর বাড়ির। মৃত মতিন কারিগরের মেজো ছেলে মানিক হোসেনের ছেলে ১৬ মাস বয়সী ইয়ামিন হামজা নামের শিশুটি হাঁটতে হাঁটতে ঘরের পাশে থাকা ডোবার পানিতে পড়ে ডুবে যায়। শিশুটির বাবা মানিক হোসেন জানান, আমিও ঘরে ছিলাম। আমি তার কথা ভুলে গিয়েছিলাম, খেয়াল করিনি, তার মা যখন রান্নাবান্না ও মেহমানদের আপ্যায়নে ব্যস্ত ঠিক সেই মুহূর্তে সকলের অজান্তে পার্শ্ববর্তী ডোবায় পড়ে সে ডুবে যায় । শিশুটির মা শিশুটিকে অনেক সময় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন এবং পার্শ্ববর্তী ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে তার বাবা তাকে উঠিয়ে আনেন। তার লড়চড় না থাকায় অটো রিক্সায় করে চাটখিল সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তিথি আজিজ তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তারের নির্দেশনায় শিশুটিকে ইসিজি করানো হয়। শিশুটির পিতা মানিক হোসেন আরো জানান, চিকিৎসকের কথা আমাদের মনফুত না হওয়ায় তাকে চাটখিল শিশু কিশোর প্রাইভেট হাসপাতালে নিয়ে যাই। সেখানেও কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আসরের নামাজের পর জানাজা শেষে শিশুটিকে পারিবারিক করস্থানে দাফন করা হয়েছে।

এ ব্যপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, আমি এ বিষয়টি জানতে পেরেছি একটি শিশু পানিতে পড়ে মারা গেছে এবং কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করার পর অভিভাবক দ্রুত হাসপাতাল থেকে তাকে বাড়িতে নিয়ে যায়।

এমন আনন্দেরর দিনে শিশুটির মৃত্যুতে পরিবারের সবাই কান্নায় ভেঙ্গে পড়েন এবং এলাকায়, বাড়িতে, পরিবারে ও আত্মীয়-স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category