• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ঈদ-উল-ফিতরের ঈদ জামাত অনুষ্ঠিত

Lovelu / ২৩৭ Time View
Update : সোমবার, ৩১ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুর জেলার সর্বত্র পবিত্র ঈদ-উল-ফিতরের ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৩১ মার্চ ২০২৫) সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় পৌরসভার ব্যবস্থাপনায় চাঁদপুর পৌর ঈদগাহ মাঠে।

এসময় শহরের হাজার হাজার মুসল্লি একইসাথে মিলিত হয়ে ঈদের জামাতে নামাজ আদায় করেন। চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন পৌর ঈদগাহে, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক পুরান বাজার মধুসূদন হাই স্কুল ময়দানে ঈদের নামাজ আদায় করেন।সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে অধিকাংশ ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
পুরান বাজার মধুসূদন হাই স্কুল মাঠে স্থানীয় ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম মুফতি ইব্রাহিম খলিল ও বেগম জামে মসজিদ মাঠে ইমাম মুফতি মাহবুবুর রহমান ঈদ জামাত পরিচালনা করেন।

নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মোনাজাতে অংশ নেন ধর্ম প্রাণ মুসল্লিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category