• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

পরিবারের দাবি পরিকল্পিত হত্যা 

চাঁদপুরের বিপণীবাগের আবাসিক হোটেল থেকে মতলবের রুবেলের ঝুলন্ত লাশ উদ্ধার

Lovelu / ১৪০ Time View
Update : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের সদর উপজেলার বিপণীবাগের রূপসী  আবাসিক হোটেল থেকে রুবেল হাসান রাফি(২৮)সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি -২০২৫)দুপুর আড়াইটায় হোটেলর ৯ নাম্বার কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা আদুরভিটি গ্রামের হাবিব উল্ল্যা সরদার ছেলে রুবেল হাসান রাফি(২৮)। পরিবারের দাবি রুবেলকে পরিকল্পিত ভাবে হত্যা করে হোটেলে কক্ষে  মরদেহ সিলিং ফ্যানের সাথে কাপড় পেঁচায়ে রাখা হয়েছে।  

 

জানা যায়, হোটেল পরিচ্ছন্ন কর্মী হোটেলর ৯ নাম্বার কক্ষ  পরিষ্কার করতে গিয়ে লাশ দেখতে পায়। পরে  হোটেল কর্তৃপক্ষ চাঁদপুর মডেল থানা কে খবর দেয়।  খবর পেয়ে  দুপুর আড়াইটার সময় পুলিশ হোটেল কক্ষ থেকে রুবেলের লাশ উদ্ধার করে। চাঁদপুর সদর সার্কেল মুকুর চাকমা,ওসি মো. বাহার মিয়া,ওসি তদন্ত মিন্টু দত্ত,এসআই আওলাদ সঙ্গিয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এসআই আওলাদ।

 

পরিবারের সূত্রে জানা  গ্লোব ফার্মাসিটিক্যাল কোম্পানিতে মেডিকেল ইনফরমেশন অফিসার হিসাবে চাকুরি করতো। শনিবার(১ ফেব্রুয়ারি -২০২৫) সকালে কোম্পানির মিটিংয়ের উদ্দেশ্যে নোয়াখালী যায়। ঐদিন রাতেই তার বাড়ি ফেরার কথা। কিন্তু রাত আটটার পর পরিবারের কোন লোকজন তার সাথে আর যোগাযোগ করতে পারিনি। কারণ তার মোবাইল বন্ধ ছিল। মোবাইলে না পেয়ে শনিবার রাতেই সোশ্যাল মিডিয়ায় তার নিখোঁজ হওয়ার  সংবাদটি প্রকাশ হয়। রোববার (২ ফেব্রুয়ারি -২০২৫)বেলা আড়াইটায় চাঁদপুর শহরের বিপণীবাগের  রূপসী  হোটেল থেকে তার  লাশ উদ্ধার করে পুলিশ।

 

নিহত রুবেলের বোন শাহিনূর জানান, শনিবার রাত আটটায় আমার সাথে ভাইয়ের সর্বশেষ কথা হয়। ভাই দশটার মধ্যে বাড়িতে ফিরে আসবে বলছিল। আমার সাথে কথা বলার পর ভাইকে রাতে ফোন দিলে তার মোবাইল বন্ধ পাই। আর তার খবর পাই না। রোববার জানতে পারি আমার ভাইয়ের লাশ আবাসিক হোটেলে ঝুলানো। আমার ভাই আত্মহত্যা করতে পারে না। কেউ মেরে ঝুলাইয়া রাখছে।

 

হোটেল মালিক আক্তার হোসেন মাঝি জানান, দুইজন মিলে হোটেলের কক্ষটি ভোগ করেন একজন সকাল বেলা পক্ষ থেকে বের হয়ে  গিয়ে আর ফিরে আসেনি। আমার লোকজন গিয়ে দেখতে পান লাশটি ঝুলে আছে। বিষয়টি চাঁদপুর মডেল থানা কে অবহিত করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

 

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহার মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা এই ছেলে কার সাথে হোটেলে উঠেছে বা ঠিক কি কারনে এমন ঘটনা ঘটেছে সবকিছুই তদন্তে বের করতে পারবো বলে আশা রাখছি।

 

রুবেল হাসান রাফির মৃত্যুতে এলাকায় চলছে শোক। সোশ্যাল মিডিয়ায় স্হান পাচ্ছে  তাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস। অনেকে বলছেন এ মৃত্যু স্বাভাবিক মৃত্যু না,রুবেল কে হত্যা করা হয়েছে কিনা তা তদন্তে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি,এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করে আসল রহস্য বের করা হউক,এবং দোষীদের সর্বোচ্চ বিচারের দাবী জানাচ্ছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category