• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি কৃষকদের শ্রম কমাতে আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি পৌঁছে দিচ্ছে: মোহাম্মদ জালাল উদ্দিন এমপি সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

চাঁদপুরের কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত

Lovelu / ২৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

কচুয়া(চাঁদপুর)প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় চাঁদপুরের কচুয়ায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের বৃহত্তম উৎসব শ্রী কৃষ্ণের জন্মাষ্টামী পালিত হয়েছে। এ উপলক্ষে ৬ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ মাঠে থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন- কচুয়া পৌর মেয়র মো: নাজমুল আলম স্বপন। ঢাক-ঢোল, বাদ্যযন্ত্র, ব্যানার, পোস্টার, মোটর সাইকেল ও পিক-আপভ্যানে সুসজ্জিত বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রাটি কচুয়া পৌর বাজারের প্রধান প্রধান সড়কসহ কচুয়া বিশ^রোড বাইপাস সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ এসে ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।

জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সন্তোষ চন্দ্র সেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানিক মজুমদার সোহাগের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন ও কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রানধন দেব,সাধারন সম্পাদক প্রিয়তুষ পোদ্দার,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ফনীভূষন মজুমদার তাপু,সাধারন সম্পাদক বিকাশ সাহা,গীতা স্কুল পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রাজীব চন্দ্র শীল প্রমূখ। এসময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ এ সব কর্মসূচিতে অংশ গ্রহন করেন।

একই দিনে উপজেলার সাচার, পালাখাল, দোয়াটি, মেঘদাইর, তুলপাই, ডুমুরিয়া, বায়েক, বিতারা, রহিমানগর, উত্তর শিবপুর, জগতপুরসহ বেশ কিছু স্থানে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়। চাঁদপুরের কচুয়া থেকে সঞ্জিব ভৌমিক অপুর তথ্য ও ভিডিও চিত্রে চেতনা টিভি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category