• সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

গরিব অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণে সিন্দুকছড়ি জোন

Lovelu / ২৫০ Time View
Update : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

মোঃ সালাউদ্দিনঃ

বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন স্থিতিশীলতা শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ৩ এপ্রিল (সোমবার) সকাল ১০ টায় দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি শহীদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয়ের মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় শতাধিক গরিব অসহায় মানুষের মাঝে চাল, ডাল, তেল, আটা, চিনি, লবন ময়দা,ছোলাসহ অন্যান্য সামগ্রী মিলিয়ে ইফতার সামগ্রী বিতরণ করেন সিন্দুকছড়ি জোন।

বিভিন্ন আত্ম-মানবিকতায় উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা,পিএসসি,জি এবং জোনের অন্যান্য অফিসার ও সাংবাদিক বৃন্দ।

এসময় সিন্দুকছড়ি জোন কমান্ডার সকলকে শিক্ষা স্বাস্থ্য মানবিক কাজে আগ্রহী হওয়ার পরামর্শ দেন এবং ভবিষ্যতে সিন্দুকছড়ি জোনের পক্ষে এধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সুবিধাপ্রাপ্ত এলাকাবাসী তাদের প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category