• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলব উত্তরে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

গত ৫০ বছরে শেখ কামালের মতো ক্রীড়া সংগঠক তৈরি করতে পারিনি …… পরিকল্পনা প্রতিমন্ত্রী

Lovelu / ৩০৭ Time View
Update : বুধবার, ২৩ মার্চ, ২০২২

ইসমত বাহারঃ

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু ক্রীড়ামোদীই ছিলেন না, তিনি খেলোয়াড়ও ছিলেন। তার পরিবারের সদস্যরা কোন না কোন খেলার সঙ্গে জড়িত ছিলো। গত ৫০ বছরে শেখ কামালের মতো ক্রীড়া সংগঠক তৈরি করতে পারিনি। এরকম ক্রীড়া অনুরাগী রাজনৈতিক পরিবার পৃথিবীর আর কোথাও আছে, তা আমার জানা নেই। ২৩ মার্চ বুধবার বিকেলে মতলব উত্তর উপজেলার উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (প্রস্তাবিত) মাঠে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধনী সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি উপজেলায় খেলাধুলার জন্য পরিবেশ তৈরি করার জন্য শেখ রাসেল মিনি স্টেডিয়াম তৈরি করে দিয়েছেন। জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলোর আধুনিকায়ন হচ্ছে। বিভাগীয় পর্যায়ে হচ্ছে। একটা সময় ছিলো একই স্টেডিয়ামে সব খেলা হতো, এখন কিন্তু সেই অবস্থা নাই। এখন বিভিন্ন ধরনের খেলাধুলার জন্য আলাদা আলাদা স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। এটা সম্ভব হয়েছে ক্রীড়া অনুরাগী রাষ্ট্রপ্রধান থাকার কারণে।

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধক্ষ্য সরকার মোহাম্মদ আলাউদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল।

এ সময় সন্মানীত অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য লায়ন আরিফ উল্যাহ সরকার।

উদ্বোধনকালে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে অংশ গ্রহনকারী ৪৭ টি দলের খেলোয়াড় ও অফিশিয়ালরা সুসজ্জিত হয়ে খেলার মাঠে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category