• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

খৈইয়াছড়া রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ১১ পর্যটকের প্রাণ গেল

Lovelu / ৩৬১ Time View
Update : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়তাকিয়ার খৈইয়াছড়া রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি পর্যটক বাহি মাইক্রোবাস দুমড়ে মুচড়ে যায়। সংঘর্ষে ঘটনাস্থলে ১১ জন নিহত হয় আরো তিনজন আহত। নিহত সবাই হাটহাজারী উপজেলার আমান বাজারে এলাকা থেকে খৈইয়াছড়া ঝরনা দেখতে আসা পর্যটক।

শুক্রবার (২৯ জুলাই) দুপুর ১ টা ৩০ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী যাওয়ার সময় খৈইয়াছড়া রেল ক্রসিংয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

খৈইয়াছড়া রেল ক্রসিংয়ের গেটম্যান জানান পর্যটকরা ঝর্ণা দেখে ফেরার সময় জোর করে গেট বার তুলিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ঢাকা থেকে আসা মহানগর প্রভাতী মাইক্রোবাস থেকে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার নিয়ে যায়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, উপজেলার এসিল্যান্ড জামিউল হিকমা, মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন।

জিআরপি পুলিশের এসআই খোরশেদ আলম জানান শুক্রবার দুপুর একটার সময় একটি পর্যটক বাহির মাইক্রোবাস রেল লাইন ক্রস করলে চট্টগ্রামগামী মহানগর প্রভাতীর ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে ১১ জন নিহত হয়। আহত তিনজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ বড়তাকিয়া রেল স্টেশনের এখানে রাখা হয়েছে। নিহত সবাই হাটহাজারী উপজেলার আমান বাজারে এলাকা বাসিন্দা নিহতের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category