• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
Headline
মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

মতলব উত্তরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

খাল খননে সাধারণ মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে : ড. জালাল উদ্দিন এমপি 

Lovelu / ৯৯ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

 কামরুল হাসান রাব্বি  :

 

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, বিএনপি সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরের মধ্যে কমপক্ষে বিশ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এই কার্যক্রম শেষ করা সম্ভব হলে বাংলাদেশ একটি স্বনির্ভর দেশ হিসেবে গড়ে উঠবে।দীর্ঘদিন পর পুনরায় খাল খনন কার্যক্রম শুরু হওয়ায় সাধারণ মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কৃষি কাজে সহায়তা এবং মৎস্য চাষের সুযোগ বৃদ্ধি পাচ্ছে এই কর্মসূচির মাধ্যমে।

 

শুক্রবার (১৭ জুলাই-২০২৬) মতলব উত্তর উপজেলার মুন্সিরকান্দি- লবাইরকান্দি ব্রীজ হতে ব্রাহ্মণচক কলসভাঙ্গা ব্রীজ পর্যন্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি ছিল খাল বাঁচানোর একটি আন্দোলন। সেই ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। ফলে খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে দেশে নতুন জাগরণ সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থার পাশাপাশি গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হচ্ছে। পাশাপাশি কৃষির উন্নয়ন এবং পরিবেশগত উন্নতি হচ্ছে।

 

ড. জালাল উদ্দিন বলেন, এক সময় দেশে অনেক বড় বড় খাল ছিল, যেগুলো অনেকটা নদীর মতো। সেসব জায়গায় পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় সেগুলো সরু হয়েছে। শিল্প কলকারখানা গড়ে উঠেছে। বর্জ্যের স্তূপ হয়েছে। বিভিন্ন স্থানে অবৈধভাবে খাল দখল হয়েছে।

 

উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা কুলসুম মনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।

 

খালের মধ্যে মাছের পোনা অবমুক্ত করেন আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন’সহ নেতৃবৃন্দ।

 

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ারুল আবেদীন খোকন, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান ও সদস্য সচিব ফরহাদ হোসেন’সহ নেতৃবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category