• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

কুড়িগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেফতার

Lovelu / ৫১৩ Time View
Update : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় যৌতুকের দাবিতে গৃহবধূ মৌসুমি খাতুনকে পিটিয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত স্বামী রাশেদুল ইসলাম আশেক (২৮) কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ আগষ্ট) সকালে উপজেলার ভাঙামোড় ইউনিয়নের নজরমামুদ এলাকার একটি বাঁশঝাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে রোববার ১৩ আগষ্ট সন্ধ্যার দিকে নিহত গৃহবধুর চাচা নাসির আলী বাদী হয়ে ফুলবাড়ী থানায় রাশেদুলসহ তিন জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওইদিন পুলিশ নিহত গৃহবধু মৌসুমি খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত গৃহবধু মৌসুমি খাতুন (২৫) উপজেলার বড়ভিটা ইউনিয়নের পুর্ব ধনিরাম গ্রামের মনছুর আলীর মেয়ে।

জানা গেছে, পাঁচ বছর আগে একই ইউনিয়নের পশ্চিম ধনিরাম গ্রামের তাজুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম আশেকের সাথে প্রেম করে বিয়ে হয় মৌসুমির। বিয়ের সময় জামাইকে এক লক্ষ টাকা যৌতুক দেন মৌসুমির বাবা। কিন্তু আশেক আলী বাবার বাড়ী থেকে আরও টাকা আনার জন্য মৌসুমির উপর প্রায়ই নির্যাতন চালাত। গত ৮ আগষ্ট সকালে আশেক আলী মৌসুমিকে বাবার বাড়ী থেকে টাকা আনার জন্য পুনরায় চাপ দিলে মৌসুমি অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে আশেক আলী মৌসুমিকে বেদম মারধোর করে অচেতন অবস্থায় ঘরে আটকে রাখে। খবর পেয়ে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় মৌসুমিকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৩ আগষ্ট রাত ২ টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন মৌসুমি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, মামলা হওয়ার প্রায় ২৪ ঘন্টার মধ্যে প্রধান আসামী রাশেদুল ইসলাম আশেককে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। এবং তাকে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামীদেরকেও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category