• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

কুড়িগ্রামে যুবকের মরদেহ উদ্ধার, মিললো ‘ড্যান্ডির’ আলামত

Lovelu / ২৭৫ Time View
Update : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম পৌর শহরের নামা ভেলা কোপা এলাকা থেকে মোঃ লিংকন হোসেন (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (১৩ আগস্ট) সকালে ওই এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওই যুবক ওই এলাকার মৃত সেকেন্দার আলী ছেলে।

স্থানীয়রা জানান, সকালে রাস্তার পাশে জমিতে লিংকনের মরদেহ অর্ধেক পানিতে অর্ধেক শুকনো স্থানে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় লোকজন। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
তবে ধারনা করা হচ্ছে রাতে কোন এক সময় অতিরিক্ত মাদক সেবন করার ফলে তার মৃত্যু হয়েছে।

স্থানীয় কাউন্সিলর মোঃ জমশেদ আলী টুনকু জানান, নিহত লিংকন মাদকসেবন করতো। ধারনা করা হচ্ছে অতিরিক্ত মাদক সেবনের ফলে তার মৃত্যু হয়েছে।
তার মরদেহের পাশে নেশা জাতীয় দ্রব্যের আলামত পাওয়া গেছে। তার পরিবারের অন্য কোন অভিযোগ নেই।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোঃ আবু সাঈদ সরকার জানান, নিহতের মরদেহ অর্ধেক পানিতে আর অর্ধেক শুকনো স্থানে ছিল। মরদেহের পাশে নেশা জাতীয় দ্রব্য ড্যান্ডির অালামত মিলেছে । এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category