• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

Lovelu / ২১২ Time View
Update : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩

মাসুদ রানা, কুড়িগ্রাম:

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে স্বাধীনতার বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পন করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে জেলা প্রশাসকের আয়োজনে শেখ রাসেল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল-আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র কাজিউল ইসলাম প্রমূখ।

অপরদিকে, জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক পতাকা উত্তোলন, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, আওয়ামীলীগ নেতা চাষী করিম, আব্রাহাম লিংকন, রবি বোস, এসএম ছানালাল বকসী, আকবর আলী, আ.ন.ম ওবায়দুর রহমান, মোস্তাফিজার রহমান সাজু, গোলাম মওদুদ সুজন, শাহানাজ বেগম নাজু, মাহবুবা বেগম লাভলী, আতাউর রহমান বিপ্লব, মাহফুজ রহমান প্রমূখ।

বক্তারা, ৭ই মার্চের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, এই ৭ই মার্চেই ঢাকার রেসকোর্স ময়দানে জাতিরজনক বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দেন। মূলতঃ সেদিন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category