• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

কুড়িগ্রামে পিকআপ ভ্যান চাপায় বৃদ্ধের মৃত্যু

Lovelu / ২৩১ Time View
Update : সোমবার, ২৭ মার্চ, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পিকআপ ভ্যান চাপায় কানু চন্দ্র সেন (৬৫) নামে এক পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল এগারোটার দিকে উপজেলার ধর্মপূর এলাকায় ফুলবাড়ী-নাগেশ্বরী এ সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত বৃদ্ধ উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত:আশুতোষ চন্দ্র সেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলবাড়ী থেকে একটি মালবাহী পিকআপ ভ্যান দ্রুত গতিতে নাগেশ্বরীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে ধর্মপূর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পথচারী কানু চন্দ্র সেনকে চাপা দেয়। পথচারীরা গুরুতর আহত কানু চন্দ্র সেনকে উদ্ধার করে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষণা করেন। এদিকে পিকআপ চালক ও তার দুই সহযোগী পিকআপ ভ্যান রেখে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পরে। খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঢাকা মেট্রো-ন-১৬৪৫১০ নম্বরের পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, পিকআপ ভ্যানটির চালকসহ দুই সহযোগী পালিয়ে গেছে। পিকআপ জব্দ করা হয়েছে। নিহতের পরিবার চালকের বিরুদ্ধে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category