• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
Headline
ঢাকাস্থ চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন আইএসকেএ চ্যাম্পিয়নশিপে ‎ব্রোঞ্জ পদক পেলেন মতলবের বক্সার জিদান রোটারি ক্লাব অব কুমিল্লার অফিসিয়াল ক্লাব গভর্নর ভিজিট অনুষ্ঠিত ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান দীর্ঘদিন মামলার জটিলতা শেষ মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত, আহত ২ জন চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু

কাল মতলবে শাহ্সূফী সোলেমান লেংটার ওরশ উপলক্ষে মেলা শুরু

Lovelu / ৩২৩ Time View
Update : বুধবার, ৩০ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

কাল বৃহস্পতিবার (৩১ মার্চ)মতলব উত্তর উপজেলার বদরপুর (বেলতলী) গ্রামে শাহ্সূফী সোলেমান লেংটার মাজারে ৭ দিনব্যাপী ওরশ উপলক্ষে মেলা শুরু।মেলার আয়োজন করে মাজার কমিটি।

সোলেমান লেংটার বোনের বাড়ী বদরপুরে মাজারটি অবস্থিত। ১৩২৫ বাংলা সনের ১৭ চৈত্র শাহ্ সূফী সোলেমান লেংটা তার বোনের বাড়ি বদরপুর গ্রামে মৃত্যুবরণ করলে সেখানে কবর দিয়ে মাজার স্থাপন করা হয়। প্রতি বছর চৈত্র মাসের ১৭ তারিখে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ৭দিন ব্যাপী ওরশ অনুষ্ঠিত হয়ে থাকে এবং মেলা বসে। ওরশ শুর হওয়ার কয়েক দিন আগে ও পর পর্যন্ত মেলা স্থায়ী হয়। এছাড়া প্রতি বছর ভাদ্র মাসে ও সপ্তাহের বৃহস্পতিবার মাজারে ভক্তদের আগমন ঘটে। চৈত্র মাসের ১৭ তারিখের মেলায় দেশের বিভিন্ন স্থানসহ পার্শ্ববর্তী দেশ থেকে প্রতিদিন ২-৫ লক্ষাধিক ভক্ত, আশেকান ও সাধারণ জনগণ আসা-যাওয়া করেন। ওরসকে কেন্দ্র করে কয়েক কিলোমিটার জুড়ে মেলায় বসে রকমারি দোকান ও বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তদের আস্তানা।

ওরশের প্রথম দিন থেকে মিলাদ মাহফিল, জিকির, শামা ও কাওয়ালি গান গেয়ে ভক্তরা আগামী ৭ দিন এলাকা মাতিয়ে রাখবেন। এ বিষয়ে শাহ্ সোলায়মান লেংটার মাজারের প্রধান খাদেম মতিউর রহমান (লাল মিয়া) বলেন, প্রতি বছরের ন্যায় এবারও সারাদেশ থেকে প্রায় ৩০-৪০ লক্ষ ভক্ত আশেকান এ ওরশে যোগদান করবেন। এবং যথাযথ মর্যাদায় এবার ওরশ পালন করা হবে।

প্রতি বছরের ন্যায় এবারো এখানে হতে যাচ্ছে মাদক বিক্রি, সেবন ও অশ্লীলতা। মেলা শুরুর আগেই নেশাখোররা মাজারের চারপাশে আস্তানা গেড়ে বসেছে। জানা যায়, সকল প্রকার মাদকদ্রব্যই পাওয়া যায় এ মেলায়। নেশাখোরদের দেখলেই মনে হয় যেনো নেশার স্বর্গরাজ্য ।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাজাহান কামাল জানান, মেলায় সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসান জানান, কোনো প্রকার অন্যায়কে প্রশ্রয় দেয়া হবে না। লটারী, মৃত্যুফাঁদ, পুতুলনাচের অনুমোদন নেই। যানবাহন থেকে টাকা তোলারও অনুমতি নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category