• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
Headline
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক মতলবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা চাঁদপুর-কুমিল্লা সড়কে ডাকাতির প্রস্তুতি: দেশীয় অস্ত্রসহ আটক কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার ত্রিশালে পরিত্যক্ত পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

কচুয়া মুক্ত দিবস উদযাপিত

Lovelu / ২৬৮ Time View
Update : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

ওমর ফারুক সাইম॥

৬ ডিসেম্বর কচুয়া মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও আলোর মশাল সামাজিক যুব সংগঠনের উদ্যোগে কচুয়া হানাদার মুক্ত দিবস উদযাপিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দিবসটি উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়েই দিবসটির কার্যক্রম শুরু হয়।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রশাসক মো. নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম খলিল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ মবিন, আলোর মশাল সামাজিক যুব সংগঠনের সভাপতির ওমর ফারুক সাইম প্রমূখ।

মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান সিরাজুল ইসলাম, আঃ হালিম মাষ্টার, নজরুল ইসলাম ও আনোয়ার হোসেন সিকদার।

আলোচনা সভার শুরুতেই বীর মুক্তিযোদ্ধা ও অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। আলোচনা সভা শেষে মরহুম মুক্তিযোদ্ধাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ বীর মুক্তিযোদ্ধাগণ ও আলোর মশালের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category