• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
Headline
সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত

কচুয়া উপজেলা প্রশাসন ও পৌর সভার উদ্যেগে ঈদে মিলাদুন্নবী পালিত

Lovelu / ২২২ Time View
Update : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

ওমর ফারুক সাইম ,কচুয়া-

সারা দেশের ন্যায় কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যেগে গতকাল সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ঈদে মিলাদুন্নবী সাঃ ১৪৪৬ হিজরী উদযাপন উপলক্ষে হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী ও কর্মের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলমের পরিচালনায় উক্ত বিষয়ের উপর বক্তব্য রাখেন কচুয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আবু হানিফা, শাজলীয়া দরবার শরীফের পীর সাহেব আবুল হাসান শাহ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলি, কচুয়া বঙ্গবন্ধু সরকারী কলেজের অধ্যক্ষ জাকির উল্লাহ শাজুলি, উপজেলা প্রকৌশলী মোঃ আবদুল আলিম লিটন, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ এমদাদ উল্লাহ, ইসলামি ফাউন্ডেশন কচুয়া উপজেলা শাখার কর্মকর্তা মোঃ হাসানসহ অনেকে বক্তব্য রাখেন।

এ ছাড়া কচুয়া পৌরসভা এ দিবসটি উদযাপন করা হয়। পৌর সভার হল রুমে সকাল ১০ টার দিকে অফিস সহকারী নাসির আলম নসুর পরিচালনায় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম সরদার, উপ-সহকারী প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, হিসাব রক্ষক ইমাম হোসেন পিন্টু, কর নির্ধারক মহসিন রেজা, জাহাঙ্গীর আলম, জাকির হোসেন, কাউন্সিলর আমিনুল ইসলাম, আবদুল মান্নানসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীসহ অনেকে উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন কচুয়া ঈদগাহ জামে মসজিদের খতিব মাওলানা জামাল হোসাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category