• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি কৃষকদের শ্রম কমাতে আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি পৌঁছে দিচ্ছে: মোহাম্মদ জালাল উদ্দিন এমপি সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

কচুয়ায় ২৮তম হিফজুল কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত

Lovelu / ২৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

কচুয়া(চাঁদপুর) প্রতিনিধি॥

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কচুয়া উপজেলা শাখার উদ্যোগে ২৮তম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দিনব্যাপী উপজেলার কোয়া চাঁদপুরে অবস্থিত জামিয়া ইসলামিয়া দারুস্ সুন্নাহ মাদ্রাসা ও এতিখানায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় কচুয়া উপজেলার প্রায় শতাধিক হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রায় ৫শতাধিক ছাত্র অংশগ্রহন করেন।

জামিয়া ইসলামিয়া দারুস্ সুন্নাহ মাদ্রাসা ও এতিখানার প্রতিষ্ঠাতা আলহাজ¦ মো. খোরশেদ আলমের সার্বিক সহযোগীতায় এবং কচুয়া জামিয়া ইসলামিয়া আহমাদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু হানিফের সভাপতিত্বে কুরআন প্রতিযোগীতার উদ্বোধন করেন উদ্বোধক উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া জামিয়া ইসলামিয়া আহমাদিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মাহবুবুর রহমান। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নিশ্চিন্তপুর ডি.এস. ইসলামিয়া কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস আল্লামা নুরুজ্জামান, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাকির হোসেন বাটা, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, কচুয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হাফেজ শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা আবু হানিফ প্রমূখ।

আলোচনা শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগীতায় ৫ পারা পর্ব, ১০ পারা পর্ব, ২০ পারা পর্ব এবং ৩০ পারা পর্ব গ্রুপ থেকে প্রতিটি গ্রুপের প্রথম সাত জন চাঁদপুর জেলা হিফজুল হিফজুল কুরআন প্রতিযোগীতায় অংশগ্রহণের জন্য ইয়েস কার্ড পেয়ে উত্তীর্ণ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category