• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
Headline
ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া ত্রিশালে চুরি করতে গিয়ে ময়লার স্তূপে পড়ে আটক যুবক মতলবে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  ইত্তেফাকুল উলামা ত্রিশালের আংশিক কমিটি ঘোষণা

কচুয়ায় সড়ক দূর্ঘটনায় দুইজন গুরুতর আহত

Lovelu / ৩৯৭ Time View
Update : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

সুজন পোদ্দার,কচুয়া(চাঁদপুর)

কচুয়ায় সড়ক দূর্ঘটনায় এমরান হোসেন (৬৫) ও শাওন (২২) নামের দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে কচুয়া-কালিয়াপাড়া সড়কের বলরা গ্রামের ফকির বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যাক্ষদর্শী বলরা গ্রামের স্থানীয় দোকানদার মিলন হোসেন জানান, শাওন কচুয়ার রহিমানগর বাজার থেকে মোটরসাইকেল যোগে কচুয়া সদরে যাচ্ছিল। বলরা ফকির বাড়ির সামনে এসে একটি অটোরিক্সাকে অতিক্রম করার সময় এমরান হোসেন রাস্তার পশ্চিম পাশ থেকে পায়ে হেটে পূর্ব পাশে যাচ্ছিল- এমনি অবস্থায় মোটরসাইকেলটি প্রচন্ড গতিতে এমরান হোসেনকে ধাক্কা দিলে পাশের অটোরিক্সার উপর হুমড়ি খেয়ে পড়েন। এতে এমরান ও শাওন দুইজনই গুরুতর আহত হয়।

উভয়ে মাথা ও পা সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত প্রাপ্ত হন। তাদের শরীর থেকে ঘটনাস্থলে প্রচুর রক্ত ঝরে পড়ে।দুইজনকে কুমিল্লার কুচাইতলী সদর হাসপাতালে ভর্তি করানো হয়। তাদের অবস্থা আশংঙ্কা জনক। শাওন কচুয়া করইশ গ্রামের অধিবাসী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক খোরশেদ আলমের পুত্র ও এমরান হোসেন উপজেলা কোশরকোট গ্রামের অধিবাসী।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category