• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি কৃষকদের শ্রম কমাতে আধুনিক প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি পৌঁছে দিচ্ছে: মোহাম্মদ জালাল উদ্দিন এমপি সেলিম ভূঁইয়া এমপি-এর সঙ্গে হোমনায় যুব ঐক্য পরিষদের মতবিনিময় কুমিল্লা লালমাই লেকল্যান্ডে সুপ্রভাত মঞ্চের সদস্যদের প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু

কচুয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র চাল বিতরণ

Lovelu / ২৭৯ Time View
Update : রবিবার, ২৫ জুন, ২০২৩

ওমর ফারুক সাইম॥

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নে অসহায় ও হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। রবিবার (২৫ জুন) সকাল ১০টায় কাদলা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ১০ কেজি করে ৪হাজার২শত অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে এ ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, কাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূর ই আলম রিহাত।

নূর ই আলম রিহাত বলেন, প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আজহা সামনে রেখে কাদলা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বসবাসরত প্রায় ৪হাজার ২শত পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। একইসঙ্গে কচুয়ায় বসবাসরত বিত্তবান সকলকেই হতদরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এসময় তদারকি কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, কাদলা ইউনিয়ন পরিষদের সচিব সেতারা আফরোজ, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নিপেন্দ্র সরকার, সদস্য মো. বাবুল হোসেন, মো. সবুজ হোসেন, মো. মোশারফ হোসাইন, মো. আবুল কালাম, মো. মিজানুর রহমান, মো. আলাউদ্দীন মজুমদার, মো. ইকবাল হোসেন, মো. কাউসার প্রধান, মো. শাহ আলম, সংরক্ষিত মহিলা সদস্য ফাতেমা বেগম, কোহিনুর বেগম ও খাদিজা বেগম, কাদলা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রফিকুল ইসলাম রনি, যুগ্ম আহবায়ক রাসেল প্রধান সহ অনান্যরা।

এদিকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ১০ কেজি করে চাল সারিবদ্ধভাবে সুশৃংখলভাবে বিতরণ করা হয়েছে। ফলে উপহারের চাল পেয়ে খুশি দরিদ্র মানুষেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category