• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
Headline
মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি 

কচুয়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

Lovelu / ৩৮০ Time View
Update : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

ওমর ফারুক সাইম, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি॥

চাঁদপুরের কচুয়ায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুল মালেক সবুজ (৩০) নামে একজন নিহত হয়েছেন। সোমবার সকালে কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের আকানিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন। নিহত সবুজ চাটখিল উপজেলার রুদ্ররামপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি মোটরসাইকেলের চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শী জহির ও কামরুল জানায়, কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের আকানিয়া মোড় এলাকায় ঢাকা থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে ঢাকাগামী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের পিছনের চাকার ধাক্কায় দুই আরোহী সহ মোটর সাইকেলটিট্রাকের নিচে ঢুকে যায়।পরে দুইজনকে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলেকর্তব্য চিকিৎসক ডা: নাজমুল আহসান সবুজকে মৃত ঘোষনা করে। অপর গুরুতর আহত ফরহাদকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার পর ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category