• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
Headline
দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভমঃ খায়রুল হাসান বেনু ত্রিশালে অস্বাভাবিক লোডশেডিং, বিদ্যুৎ অফিস ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চের আনন্দ ভ্রমণ: ইলিশের রাজধানী চাঁদপুরের মোহনায় মিলবে গান, আড্ডা ও আনন্দ প্রবীণ রাজনীতিবিদ তপন বকসীর মৃত্যুতে চান্দিনায় শোকের ছায়া

কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত

Lovelu / ৩৫০ Time View
Update : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

ওমর ফারুক সাইম॥

প্রশিক্ষিত যুব, উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’এ প্রতিপাদ্যকে সামনে রেখে কচুয়ায় ব্যাপক আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।মঙ্গলবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, যুবদের মাঝে সনদ, ক্রেস্ট এবং ঋণ বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলমের সঞ্চালনায় আলোচনা পর্বে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, কচুয়া থানার ওসি (তদন্ত) মো. হারুনুর রশিদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুুক্তিযোদ্ধা জাবের মিয়া, আত্মস্বাবলম্বী মোস্তফা।

আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ সংগঠন ও সংগঠক, সফল আত্ম-স্বাবলম্বীদেরকে সনদপত্রসহ ক্রেস্ট প্রদান করা হয়। তাছাড়া ২৫জন প্রশিক্ষণ গ্রহণকারী যুবদের মাঝে ১২লক্ষ ২০হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, এবছর শ্রেষ্ঠ সংগঠন হিসেবে এসএস যুব ফাউন্ডেশনের সভাপতি সুজন পোদ্দার ওসংগঠক হিসেবে আলোর মশাল সামাজিক যুব সংগঠনের সভাপতি ওমর ফারুক সাইমকে মনোনীত করা হয়।

ছবি ঃ জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে ক্রেস্ট গ্রহণ করছেন আলোর মশালের সভাপতি ওমর ফারুক সাইম।
ছবি২: কচুয়ায় জাতীয় যুব দিবসে বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠ মনোনীতরা সহ বিভিন্ন প্রশিক্ষন প্রাপ্তরা অনুষ্ঠানের অতিথিবৃন্দের সাথে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category