• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

কচুয়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

Lovelu / ২২৯ Time View
Update : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

ওমর ফারুক সাইম, কচুয়া॥

কচুয়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে কচুয়া থানা পুলিশ প্রশাসনের আয়োজনে থানা প্রাঙ্গন হতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গনে এসে আলোচনা সভায় মিলিত হয়। কচুয়া থানার ওসি মো. ইব্রাহীম খলিলের সভাপতিত্বে ও সাব-ইন্সপেক্টর দেলোয়ার হোসেন রাজীবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আবুল কালাম চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক প্রাণধন দেব, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন সিকদার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদার, ইউপি চেয়ারম্যান আমির হোসেন, এম. আখতার হোসেন, সালাম সওদাগর, রেজাউল মাওলা হেলাল, কমিউনিটি পুলিশিং কমিটির গোহট দক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি শহীদউল্লাহ ও কড়ইয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর মিয়াজী ও সদস্য ফয়সাল হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে কেক কেটে কমিউনিটি পুলিশিং ডে পালন করেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category