• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

কচুয়ায় আলোর মশালের উদ্যোগে হুইল চেয়ার পেলেন আয়েশা বেগম

Lovelu / ৩৪২ Time View
Update : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

ওমর ফারুক সাইম, কচুয়া ॥

মধ্যবয়সী আয়েশা বেগম (৪০)। স্বামী মানসিক ভারসাম্যহীন। মানুষের বাড়ি বাড়ি কাজ করে স্বামী ও সন্তানদের নিয়ে দুঃখের সংসার চলছে। এক দুঘর্টনায় এক হাত ও পা ভেঙ্গে যায় আয়েশার। পরে চিকিৎসা করেও হাত আর পা আর ভালো হয়নি। এই মানবেতর জীবনযাপন দেখে স্থানীয় এক ব্যক্তির অনুরোধে আলোর মশাল সামাজিক যুব সংগঠন উদ্যোগ নিয়ে প্রবাসী কল্যান পরিষদ কচুয়া উপজেলা শাখার সভাপতি কাজী মোখলেছুর রহমানের অর্থায়নে আয়েশাকে একটি হুইল চেয়ার উপহার দেন। এতেই মহাখুশি হয়ে মধ্যবয়সী আয়েশা এই সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শারীরিক প্রতিবন্ধী আয়েশা বেগম কচুয়া উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের ইউনিয়নের হোসেনপুর গ্রামের খোকন মিয়ার স্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন, আলোর মশাল সামাজিক যুব সংগঠনের সভাপতি ওমর ফারুক সাইম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সুমন, উপদেষ্টা ওমর খৈয়াম বাগদাদী রুমি, বরুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল রানা, ওয়ার্ড কৃষি সুপারভাইজার মিজানুর রহমান।
আয়েশা বলেন, এতদিন আমি খুব কষ্ট পেয়েছি। মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতাম। অনেক সময় হাত পা ভাঙ্গা থাকায় কাজও করতে পারিনি। হুইলচেয়ার পাবার পর কিছুটি কষ্ট দূর হলো। খাবার জোগাড় করা নিয়ে সবসময় চিন্তিত থাকতাম। তবে চাওয়া বেশি কিছু ছিলে না, চিকিৎসার জন্য আর্থিক সহযোগীতা ও একটি হুইল চেয়ার।

আলোর মশাল সামাজিক যুব সংগঠনের সভাপতি ওমর ফারুক সাইম জানান, শারীরিক প্রতিবন্ধী অসহায় আয়েশাসহ ১৫জন শিশু ও অসহায়কে হুইলচেয়ার দিয়েছি। অসহায়কে সহযোগিতা করতে পেয়ে আমরা মনে শান্তি পাই ও আনন্দ ভোগ করি। নতুন প্রজন্মকে বার্ধক্য ও প্রতিবন্ধী বিষয়ে সচেতনতা বৃদ্ধি সমাজের অসহায় প্রবীণ ও প্রতিবন্ধী মানুষকে বিভিন্ন মানবিক সহায়তা প্রদান এবং সহায়ক উপকরণ বিতরণ কাজের অংশ হিসেবে সংগঠনের পক্ষ হতে তাকে হুইলচেয়ার প্রদান করা হয়। এ সংগঠন যত দিন আছে অসহায় প্রতিবন্ধীদের সহযোগিতা করে যাব। আয়েশা বেগমের হুইল চেয়ারটির সম্পূর্ণ অর্থ দিয়ে সহযোগীতা করেছেন প্রবাসী কল্যান পরিষদ কচুয়া উপজেলা শাখার সভাপতি কাজী মোখলেছুর রহমান। তার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category