• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রজ্ঞাপন জারি

সিটি কর্পোরেশন ও পৌরসভার কাউন্সিলরদের সরিয়ে দেয়া হলো

Lovelu / ১৯১ Time View
Update : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

সরকার পতনের পর দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভায় নির্বাচিত মেয়রদের অপসারণের পর এবার সরিয়ে দেওয়া হল কাউন্সিলরদেরও।

চাঁদপুরের ৭টিসহ দেশের ১২টি সিটি করপোরেশন ও ৩২৩ পৌরসভার সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের অপসারণ করে বৃহস্পতিবার দুটি প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচিত দেশের ৩২৩ পৌরসভার মেয়র, ৬০ জেলা পরিষদের চেয়ারম্যান ও ৪৯৩টি উপজেলা চেয়ারম্যানসহ সদস্যদের অপসারণ করা হয়েছিল।
সিটি করপোরেশন হলো ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ।

একই সঙ্গে পৃথক প্রজ্ঞাপনে চাঁদপুরের ৭ পৌরসভাসহ দেশের ৩২৩টি পৌরসভার কাউন্সিলরদেরও অপসারণ করা হয়।
এর আগে ১৯ আগস্ট এসব সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছিল। তখন ১২টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার।

একই সঙ্গে ৩টি পার্বত্য জেলা ছাড়া বাকি ৬১টি জেলা পরিষদ চেয়ারম্যান এবং সদস্যদেরও অপসারণ করা হয়েছিলো। এসব জেলা পরিষদের চেয়ারম্যানদের স্থলে প্রশাসক নিয়োগ দেয়া হয়।
এবার জেলা পরিষদের কাজ চালিয়ে নেয়ার জন্য প্রশাসকের নেতৃত্বে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে সরকার। পৌরসভাতেও প্রশাসকের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করে দেয়া হয়েছে।

এর আগে স্থানীয় সরকার বিভাগের পৃথক আদেশে দেশের ৪৯৩টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়। তাদের জায়গায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category