• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

এবার ঈদ যাত্রা হবে সবচেয়ে স্বস্তির ——-হাইওয়ে পুলিশ প্রধান

Lovelu / ২৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

সিরাজগঞ্জ প্রতিনিধি :

বাংলাদেশ হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) শাহাবুদ্দিন খান বলেছেন, এবার ঈদযাত্রা হবে সবচেয়ে স্বস্তির। পুলিশ সড়ক বিভাগ সহ সংশ্লিষ্ট সবার সাথে সমন্বয় করে সব রকম পদক্ষেপ নিয়েছে। অতীতের অভিজ্ঞতায় যানজটের এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে। সড়কে যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে জোরদার। এছাড়া এবার মহাসড়কে অবৈধ গাড়ীগুলো চলাচলেও কঠোর নজরদারি থাকবে।

আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল রোড গোলচত্ত্বর এলাকা পরিদর্শন কালে মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগে ঢাকা থেকে রওনা দিয়ে চরম যানজটের মধ্য দিয়ে ঈদে বাড়ি ফিরতে হয়েছে। এখন আর সেই সময় নেই। দেশের মানুষের যোগাযোগ পথ নির্বিঘ্ন নিরাপদ করতে সরকারের যুগোপযোগী পদক্ষেপে পদ্মা সেতু নির্মাণ সহ দেশের গুরুত্বপূর্ণ সকল সড়ক মহাসড়ক ৪ লেন, ৬ লেনে উত্তীর্ণ হয়েছে। তাই পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষদের যাত্রা হবে এযাবৎকালের সবচেয়ে স্বস্তির। এ লক্ষ্যে পুলিশ বিভাগ যাবতীয় ব্যবস্থা নিয়েছে। ঈদের পরেও রাজধানী ও অন্যান্য শহরগামী মানুষের যাত্রা নিরাপদ এবং নির্বিগ্ন রাখতে পুলিশ মাঠে কঠোর ভুমিকারপালন করবে।

এ সময় হাইওয়ে পুলিশের উপ মহাপরিদর্শক মাহফুজুর রহমান, অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী, সিরাজগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল রহমান মন্ডল, বগুড়া জোনের হাইওয়ে পুলিশের এসপি হাবিবুর রহমান,হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.এ.ওয়াদুদ, বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category