• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
Headline
মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

মতলব উত্তরে দূর্গাপুজার মন্ডপ পরিদর্শন 

এবারের উৎসব আরও আনন্দদায়ক হবে: ইউএনও মাহমুদা কুলসুম মনি 

Lovelu / ৩২৬ Time View
Update : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজার পূজা মন্ডপের প্রস্তুতি পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি ও থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক । বুধবার(১৭ সেপ্টেম্বর-২০২৫) বেলা ১২ টা থেকে ছেংগারচর পৌরসভা ও মোহনপুর ইউনিয়নের মন্দির পরিদর্শন করেন। 

এ সময় উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক শ্যামল চন্দ্র দাসসহ স্থানীয় মন্দির কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, উৎসবকারীদের মাঝে ইতিমধ্যে উৎসবের আমেজ দেখা দিয়েছে। এবারের উৎসব আরও আনন্দদায়ক হবে।পূজা মন্ডপের নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। দর্শনার্থীরা যেন সুন্দর ও সুশৃঙ্খলভাবে পূজার আয়োজনে যোগ দিতে পারেন সে ব্যাপারে দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আমি শৃঙ্খলা রক্ষায় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আশা করি অত্যন্ত সুন্দর পরিবেশে  দুর্গাপূজা উদযাপিত হবে।দেশের সার্বিক কল্যাণের জন্য সকলে করবো।

ওসি মো. রবিউল হক বলেন, আইন  শৃঙ্খলা রক্ষায় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রত্যেকটি পূজা মণ্ডপ আমাদের মনিটরিং এর আওতায় থাকবে। কোনরকম বিশৃঙ্খলা করার সুযোগ নাই।

মতলব উত্তর উপজেলায় ৩৪ মন্ডপে দুর্গাপূজা পালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category