• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Headline
অর্থের অভাবে থমকে যেতে পারে গোল্ডেন-৫ পাওয়া টুঙ্গিপাড়ার শয়নের স্বপ্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে নয় মাস পর পরিবারের কাছে ফিরলেন নিখোঁজ নারী ঢাকাস্থ চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের কমিটি গঠন আইএসকেএ চ্যাম্পিয়নশিপে ‎ব্রোঞ্জ পদক পেলেন মতলবের বক্সার জিদান রোটারি ক্লাব অব কুমিল্লার অফিসিয়াল ক্লাব গভর্নর ভিজিট অনুষ্ঠিত ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান দীর্ঘদিন মামলার জটিলতা শেষ মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী

এখলাছপুরে মায়া চৌধুরীর নৌকার পক্ষে মহিলা আওয়ামী লীগের উঠান বৈঠক

Lovelu / ১৮৩ Time View
Update : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩

মাহবুব আলম লাভলু   : 
চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের পক্ষে ভোট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এখলাছপুর ইউনিয়নের নেদামদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে দেন- মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের সহধর্মিণী পারভীন চৌধুরী রীনা।
তিনি বলেন, আমার সন্তান প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর জন্য দোয়া চাই। সে যদি আজ থাকতো আপনাদের কাছে তার বাবার জন্য ভোট চাইতে আসতো। সে আজ অনেক দূরে চলে গেছে, যেখন থেকে আর কোন দিন ফিরে আসবে না। তার পক্ষে আমি আপনাদের কাছে এসেছি আমার স্বামীর জন্য ভোট চাইতে। দয়া করে নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করুন। আর আমার ছেলের জন্য দোয়া করুন যেন আল্লাহ তাকে জান্নাতবাসী করে।
বিশেষ অতিথির বক্তব্যে দেন- মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের জোষ্ট পুত্র ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর সহধর্মিণী ও চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক সুর্বনা চৌধুরী বীণা।
তিনি বলেন, আগামী ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আপনারা নৌকা মার্আকায় ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করবেন। নির্বাচনের দিন আপনারা সুশৃঙ্খলভাবে ভোটকেন্দ্রে গিয়ে সকাল সকাল ভোট দেবেন। নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। শেখ হাসিনা সরকার নারী বান্ধব সরকার। চাঁদপুর -২ আসনে নৌকা বিজয়ী হলে নারী উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন এখলাছপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শামীমা নাছরিন সুহিনূর ও পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহমত উল্লাহ সরকার লিখন।
আরো বক্তব্য উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফ, ছেংগারচর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিউলি আক্তারসহ মহিলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের মহিলা নেত্রীবৃন্দ। এ সময় বিপুলসংখ্যক নারীসহ সর্বস্তরের জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category