• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
Headline
সলঙ্গায় মানব সেবার প্রত্যয়ে স্বেচ্ছাসেবীদের নতুন কমিটি তাড়াশের ঝুরঝুরি বাজারে আধুনিক সেবার নতুন দুয়ার সলঙ্গায় প্রীতি প্রমিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন

ধানের শীষ প্রতীকের পক্ষে পথসভা

একদল মানুষ আছে বাংলাদেশে তারা রাজনীতি করে ধর্মকে বিক্রি করে : ড. জালাল উদ্দিন 

Lovelu / ২৭০ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর-২(মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসন থেকে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, আমরা ধর্মকে লালন করি, কিন্তু ধর্ম নিয়ে ব্যবসা করি না। একদল মানুষ আছে বাংলাদেশে তারা রাজনীতি করে ধর্মকে বিক্রি করে। এটা ইসলাম বিরোধী, এধরণের কাজ থেকে আপনারা বেরিয়ে আসুন।

 

 সোমবার(২৪ নভেম্বর-২০২৫) বিকালে ধানের শীষ প্রতীকের পক্ষে মতলব ব্রীজ টোলপ্লাজা এলাকায়  পথসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, দল যাকে মনোনীত করেছেন, তাকেই ধানের শীষ প্রতীক দিয়েছেন। দলের স্বার্থে ও দেশের স্বার্থে আসুন ধানের শীষ প্রতীক বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।

 

ড. জালাল উদ্দিন  বলেন, দলের যেকোন সিদ্ধান্ত আমি মানতে পারি। দল যখন যেই সিদ্ধান্ত দিবে আমি তা পালন করব। আমি যে প্রতীক পেয়েছি সেই প্রতীক শুধু আমার নয়, এই ধানের শীষ সকল মনোনয়ন প্রত্যাশী ভাইদের। তাই আসুন এক মঞ্চে দাঁড়িয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করি।

সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপি’র সভাপতি সাহেব আহমেদ সরকার  প্রমুখ। আরো উপস্থিত ছিলেন,ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী,  মতলব উত্তর উপজেলা ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, পরিবেশ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন ভুইয়া, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, ছেংগারচর পৌর যুবদলের আহবায়ক উজ্জ্বল ফরাজি, উপজেলা যুদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, সদস্য ফরহাদ হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন বেপারী, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সাধারণ সম্পাদক জয়নাল পাটোয়ারী পিনু প্রমুখ।

 

ছবি: মতলব ব্রীজ টোলপ্লাজা এলাকায়  ধানের শীষ প্রতীকের  পথসভা প্রধান অতিথির বক্তব্য রাখছেন ড. জালাল উদ্দিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category